সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
মস্তিষ্ক জাগাতে বাদাম আর খাবারগুলো ট্রাই করুন!
অনলাইন ডেস্ক
নানা উপকারে ভরপুর একটি খাবার হচ্ছে বাদাম। এটি নিয়মিত খেলে শরীর যেমন সুস্থ থাকে, তেমনি নানা জটিল রোগের ঝুঁকি কমে। বাদাম শুধু স্বাস্থ্যের জন্য নয়, মস্তিষ্ক ও স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অসাধারণ ভূমিকা রাখে। তবে বাদামের সঙ্গে কিছু খাবার মিশিয়ে খেলে মস্তিষ্ক হবে আরও বেশি সক্রিয় ও সতেজ।
চলুন, জেনে নিই—
বাদামের সঙ্গে ডার্ক চকোলেট খাওয়া যায়। এতে থাকা ফ্ল্যাভোনয়েড, ক্যাফেইন ও অ্যান্টি-অক্সিডেন্ট স্মৃতিশক্তি বাড়াতে কাজ করে। বাদামের ভিটামিন ই মিলে শরীর পায় দ্বিগুণ পুষ্টি।
ব্লুবেরি ও আমন্ড একসঙ্গে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে থাকা অ্যান্থোসায়ানিন ও ভিটামিন ই মস্তিষ্ককে রাখে সতেজ ও সক্রিয়।
মস্তিষ্ককে সজীব রাখতে বাদামের সঙ্গে এই খাবারগুলো অবশ্যই খেতে পারেন
স্বাস্থ্য ভালো রাখতে ও মানসিক চাপ কমাতে বাদামের জুড়ি নেই। তবে এর সঙ্গে কিছু পুষ্টিকর খাবার যুক্ত হলে তা স্মৃতিশক্তি উন্নত করতে সহায়ক হয়।
দই ও বাদাম একত্রে খেলে শরীর ও ত্বক দুই-ই পায় পুষ্টি। দইয়ের প্রো-বায়োটিক উপাদান অন্ত্রের জন্য ভালো, আর বাদামে থাকা ভিটামিন ই মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়।
ওটস ও বাদাম একত্রে খেলে মস্তিষ্ক আরও চঞ্চল থাকে। ওটসে থাকা গ্লুকোজ ও ফাইবার এবং বাদামের ওমেগা-থ্রি ও ভিটামিন ই মিলে হয় শক্তিশালী সংমিশ্রণ।
আখরোট ও বাদাম একসঙ্গে খাওয়া দারুণ কার্যকর। এতে থাকা ডিএইচএ ওমেগা মস্তিষ্কের কোষ পুনর্গঠনে সহায়তা করে এবং স্মৃতিশক্তি বাড়ায়।
পালংশাক ও বাদাম একত্রে খেলে শরীরের আয়রন ও ভিটামিন ইয়ের চাহিদা পূরণ হয়। এটি ত্বক ও অন্ত্রের যত্নে যেমন উপকারী, তেমনি মানসিক চাপও দূর করে।
হলুদ ও বাদাম একসঙ্গে খেলে মস্তিষ্ক পায় শক্তি ও সজীবতা। কারকিউমিন ও অ্যান্টি-অক্সিডেন্টের এই মিশ্রণ স্মৃতিশক্তি বাড়াতে বিশেষ ভূমিকা রাখে।
ডিম ও বাদাম একসঙ্গে খেলে স্মৃতিশক্তি যেমন বাড়ে, তেমনি মানসিক চাপও হ্রাস পায়। ডিমে থাকা ভিটামিন ডি ও ই মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রিন টি ও বাদাম খেলে শরীর ও মন পায় প্রশান্তি। রাতে এই দুটি একসঙ্গে খেলে ঘুম ভালো হয় এবং মানসিক চাপও কমে।
কলা ও বাদাম একসঙ্গে খাওয়ার ফলে শরীর ও মস্তিষ্কে পাওয়া যায় পটাশিয়াম, কার্বোহাইড্রেট ও ভিটামিন ইয়ের সঠিক সমন্বয়। এতে মন ভালো থাকে, ত্বকও উজ্জ্বল হয়।