1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দামে কম, কাজে বেশিই—চলছে র‍্যাকের রাজত্ব - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

দামে কম, কাজে বেশিই—চলছে র‍্যাকের রাজত্ব

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৪১ বার পঠিত
র‍্যাকের রাজত্ব

ঘর গুছাতে বুদ্ধি নয়, দরকার একখানা স্টাইলিশ প্লাস্টিক র‍্যাক
অনলাইন ডেস্ক

ঘর গুছিয়ে রাখার টেনশন এক র‍্যাকেই শেষ! হ্যাঁ, ঠিকই ধরেছেন—হালকা, দামে কম, স্টাইলিশ এই প্লাস্টিক র‍্যাক এখন হিট সলিউশন। রান্নাঘর থেকে শোবার ঘর, অফিস থেকে বাথরুম—সব জায়গায় চলছে র‍্যাকের রাজত্ব। শুধু গুছিয়ে রাখাই নয়, ঘরের সাজেও যোগ হচ্ছে নতুন মাত্রা।

ঢাকার মিরপুর, প্রগতি সরণি ও আশপাশের সুপারশপ ও ক্রোকারিজের দোকানগুলোয় পাওয়া যাচ্ছে কাঠ, লোহা ও প্লাস্টিকের বাহারি র‍্যাক। তবে হালকা ওজন, সহজে পরিষ্কারযোগ্য আর দামে হাতের নাগালে বলে প্লাস্টিকের র‍্যাকই এখন সবচেয়ে জনপ্রিয়। আকিজ, বেঙ্গল, টেল, এসিআই, আরএফএল—সব বড় ব্র্যান্ড এখন দিচ্ছে নিজস্ব ডিজাইনের প্লাস্টিক র‍্যাক, যা ঘরের সৌন্দর্য ও ইউটিলিটিতে আনছে নতুন স্টাইল।

এই র‍্যাকের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট? দরকার অনুযায়ী জায়গা বদলানো যায় এক হাতে। চাইলে ভাঁজ করে সংরক্ষণও করতে পারবেন। রান্নাঘরের মশলা, বাথরুমের প্রসাধনী, অফিসের কাগজপত্র কিংবা বাচ্চার খেলনা—সবকিছুর জন্য আছে আলাদা র‍্যাক।

ক্রোকারিজ গ্যালারি স্টোরের বিক্রেতা মো. রায়হান বললেন, “ছোট র‍্যাক চাই রান্নাঘরের জন্য, বড় র‍্যাক দরকার যারা জামাকাপড় বা বই রাখতে চান তাদের। আবার ব্যাচেলরদের জন্য রয়েছে মাল্টিপারপাস র‍্যাক।”

আরএফএল হাউজওয়্যারের ব্র্যান্ড ম্যানেজার আবুল হোসাইন জানালেন, “প্লাস্টিক র‍্যাক এখন ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। বিশেষ করে ব্যাচেলরদের জন্য যে র‍্যাকগুলো এসেছে, সেখানে বই, জামাকাপড়, গ্যাজেট—সব কিছুই একসঙ্গে রাখা যায়।”

কিচেন র‍্যাকে শুধু মসলা নয়, বাসন পর্যন্ত সহজে রাখা যায়। টেল প্লাস্টিকের ফেমাস র‍্যাক, বেঙ্গল প্লাস্টিকের লিলি কিচেন র‍্যাক, আরএফএলের ২৪ ইঞ্চি প্রশস্ত র‍্যাক—সবই এখন জনপ্রিয়।

দামও যথেষ্ট সাশ্রয়ী—২৬০ টাকা থেকে শুরু করে ২৩০০ টাকা পর্যন্ত। আকিজের ফুলপ্যাক র‍্যাক ৪০০ টাকায়, স্ট্যাকো শেফ র‍্যাক ১৮৬০ টাকায়, আর টেল কুইন কিচেন র‍্যাক ১৮৫৫ টাকায় মিলছে।

সুতরাং, গুছিয়ে রাখুন আপনার ঘর—একটা র‍্যাকেই হোক অর্গানাইজড জীবন শুরু!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..