সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
চাই রুচিশীল ডিজাইন, টেকসই ব্যবহার আর বাজেটের মধ্যে ওয়ার্ডরোব? সমাধান একটাই
অনলাইন ডেস্ক
কাঠের দাম এখন যেন ছাদের ওপর! আর আসল কাঠ কিনছেন তো? সেটা নিয়েও হাজার সন্দেহ। এমন অবস্থায় অনেকে ঘুরে দাঁড়াচ্ছেন নতুন বিকল্পে—স্টাইলিশ প্লাস্টিকের ওয়ার্ডরোব! অল্প দামে চমৎকার ডিজাইন, হালকা ওজন আর টেকসই ব্যবহারে এই ওয়ার্ডরোব এখন শহুরে জীবনের হট চয়েস।
বাজারে এসব ওয়ার্ডরোবেই মিলছে ভিন্ন ভিন্ন স্টাইল ও ফাংশনালিটি। ঢাকার ইন্দিরা রোডের বেস্ট বাই শো রুমে দেখা মিলল কসমস, শাপলা, মর্নিং গ্লোরির মতো নানা ফুলের ডিজাইনে সাজানো প্লাস্টিক ওয়ার্ডরোবের। পাঁচ স্তরের এমন ওয়ার্ডরোবের নিচের চারটিতে একাধিক ড্রয়ার, ওপরেরটিতে আবার ডাবল ড্রয়ার—দেখতেই নজরকাড়া! ছোটখাটো একক ড্রয়ারের কম্বো ওয়ার্ডরোবও আছে, যা ব্যাচেলর বা শিক্ষার্থীদের জন্য একেবারে পারফেক্ট। কেউ কেউ বুকশেলফ বা এমনকি শু র্যাক হিসেবেও ব্যবহার করছেন।
দামের কথা বললে, শুরু মাত্র ৫ হাজার ৪০০ টাকা থেকে, আর বড় মডেলগুলোও ১২ হাজার টাকার মধ্যেই। প্রতিমাসেই নির্দিষ্ট কিছু মডেলে ১০-২০% ছাড় তো থাকেই, সঙ্গে অনলাইন অর্ডারে মিলছে বাড়তি ছাড়। যেমন othoba.com–এ ১৫% ছাড়ে ৭ হাজার টাকার ওয়ার্ডরোব এখন মিলছে মাত্র ৫ হাজার ৯৫০ টাকায়, সঙ্গে ০% ইএমআই সুবিধা। এমনকি ১১ হাজার ৫০০ টাকার হাই-এন্ড মডেলগুলোও পাওয়া যাচ্ছে মাত্র ৯ হাজার ৭০০ টাকায়।
পোকামাকড়ের চিন্তা? আরএফএল–এর ওয়ার্ডরোবগুলোতে ব্যবহৃত ‘ইনসেক্ট রিপেলেন্ট মাস্টারব্যাচ’ প্রযুক্তি পোশাককে রাখে সুরক্ষিত। ফলে আলাদাভাবে ন্যাপথলিন দেওয়ার ঝামেলাও নেই। বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে ১০% ক্যাশব্যাক, আর ডেলিভারি একদম ফ্রি!
তবে ব্যবহারেও কিছু সতর্কতা দরকার। ড্রয়ারে অতিরিক্ত ওজন না দেওয়া, সাবধানে খোলা–বন্ধ, ভালোভাবে বন্ধ হয়েছে কি না তা নিশ্চিত হওয়া—এসব মেনে চললে পণ্যের আয়ু বহুগুণ বেড়ে যায়। আর মাটির বাসায় রাখার আগে নিচে কিছু বেইজ বানালেই হয়ে যায়।
সবমিলিয়ে, কম দামে ফ্যাশনেবল ও ব্যবহারযোগ্য ওয়ার্ডরোবের খোঁজে থাকলে প্লাস্টিকই এখন সেরা চয়েস। সাজান ঘর, বাঁচান পকেট—একসাথেই!