1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আধিপত্যে উত্তাল জাজিরা, শতাধিক বোমার বিস্ফোরণ ভাইরাল ভিডিও - Janatar Jagoron

আধিপত্যে উত্তাল জাজিরা, শতাধিক বোমার বিস্ফোরণ ভাইরাল ভিডিও

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পঠিত
জাজিরা

🔥 শতাধিক হাতবোমার বিস্ফোরণে কেঁপে উঠলো জাজিরা, দুই পক্ষ মুখোমুখি মাঠে! 🔥

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একযোগে শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়, যা পুরো এলাকা কাঁপিয়ে তোলে।

শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ার চর এলাকায় এই রোমাঞ্চকর ঘটনাটি ঘটে। জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা ও বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এর আগেও একাধিকবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকায় একটি তুচ্ছ ঘটনা থেকেই ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই রূপ নেয় ভয়ংকর সংঘর্ষে। উভয় পক্ষের সমর্থকরা মুখোমুখি অবস্থানে গিয়ে একে অপরের দিকে বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করে। এতে একটানা বিস্ফোরণে আকাশে ধোঁয়ার কুন্ডলি ছড়িয়ে পড়ে।

এই ঘটনার একটি ১৫ সেকেন্ডের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, খোলা মাঠে মুখোমুখি অবস্থানে থাকা দুই পক্ষের লোকজনের হাতে রয়েছে হেলমেট ও বালতি। বালতি থেকেই তারা হাতবোমা বের করে ছুঁড়ছে, যার বিকট শব্দ চারদিক কাঁপিয়ে তোলে।

ঘটনার পর কুদ্দুস ব্যাপারী ও জলিল মাদবরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ গণমাধ্যমকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..