1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গরমে প্রাণ জুড়ানো আখের রসের গোপন গুণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

গরমে প্রাণ জুড়ানো আখের রসের গোপন গুণ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩২৮ বার পঠিত
আখের রস

গরমে ক্লান্ত? এক গ্লাস আখের রসেই সমাধান!
অনলাইন ডেস্ক

আখ থেকে তৈরি হয় চিনি ও গুড়, তবে আখের রসই হল এর সবচেয়ে খাঁটি রূপ। এই রস ভিটামিন ও মিনারেলের একটি চমৎকার উৎস। এতে ক্যালোরির পাশাপাশি পাওয়া যায় ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম। চলুন জেনে নিই, আখের রস পান করলে শরীর কীভাবে উপকৃত হয়।

চিনিকে শক্তির প্রধান উৎস বলা হয়, যা গ্লুকোজে রূপান্তরিত হয়ে শরীরে শক্তি জোগায়। আখের রস ভেঙে যায় দুটি সাধারণ চিনি—ফ্রুক্টোজ ও গ্লুকোজে, যা দ্রুত শক্তি বাড়ায়।
গ্রীষ্মের ক্লান্তি ও তাপদাহ কাটাতে অনবদ্য আখের রস। এটি শরীরকে ঠান্ডা রাখে এবং পানিশূন্যতা রোধে সহায়ক।
আখের রস লিভারের ভালো বন্ধু। বিশেষ করে জন্ডিসে আক্রান্ত রোগীদের এই রস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা, যা আরোগ্যে সহায়তা করে।
এই রস শরীর থেকে দূষিত উপাদান বের করে দিতে সাহায্য করে।
আখের রস নিয়মিত খেলে প্রস্রাবে জ্বালাপোড়া কমে এবং কিডনির কার্যকারিতা ঠিক থাকে।
আখের রসে থাকা ফ্ল্যাভোনয়েড নামক উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখে।
আখ চিবিয়ে খাওয়ার অভ্যাস দাঁতের মজবুতি আনে। এতে থাকা ক্যালসিয়াম দাঁত ও হাড়ের গঠন মজবুত করে।
রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন সংক্রমণের ঝুঁকি হ্রাস করে।
এই প্রাকৃতিক পানীয় হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে, যার প্রভাবে ত্বক ও চুল থাকে সতেজ ও উজ্জ্বল।
এছাড়া এটি হজমে সহায়ক ও গ্যাস্ট্রিক সমস্যা কমাতে কার্যকর।

সতর্কবার্তা
ডায়াবেটিস রোগীদের জন্য আখের রস অতিরিক্ত খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ মেনে তারপরই গ্রহণ করুন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..