বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
“সকালে ডিম খাচ্ছেন? সাবধান! এই ৯টি খাবার সঙ্গে খেলে ক্ষতি ডেকে আনছেন নিজেই!”
অনলাইন ডেস্ক
ডিমকে বলা হয় প্রোটিনের রাজা। সকাল হোক বা রাত, অনেকেই পছন্দ করেন ডিম দিয়ে দিনের শুরু করতে। পুষ্টি আর স্বাদের কারণে ডিম হয়ে উঠেছে নিত্যদিনের খাদ্যসাথী। কিন্তু জানেন কি, ডিমের সঙ্গে কিছু খাবার খেলে তা শরীরের জন্য মারাত্মক হতে পারে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডিম খাওয়ার পরে কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। কারণ এতে হতে পারে হজমের গোলমাল, পেটফাঁপা, গ্যাস, এমনকি শরীরে বিষক্রিয়ার মতো প্রতিক্রিয়াও।
চিজ: চিজ-অমলেটের স্বাদ অতুলনীয় হলেও অতিরিক্ত চিজ ডিমের সঙ্গে হজমের সমস্যা বাড়ায়।
চিনি: ডিমের সঙ্গে চিনিজাতীয় খাবার শরীরে গেঁজিয়ে গিয়ে পেট খারাপের কারণ হতে পারে।
বিনজাতীয় শস্য: উভয়েই প্রোটিন সমৃদ্ধ হওয়ায় একসঙ্গে খেলে হজমে জটিলতা সৃষ্টি করে।
ফল (বিশেষ করে কলা): অধিক কার্বোহাইড্রেট থাকায় ডিমের সঙ্গে খেলে হজমে সমস্যা ও বিষক্রিয়া হতে পারে।
চা বা কফি: ক্যাফেইন ডিমের পুষ্টি শোষণে বাধা দেয়।
আলুভাজা: অতিরিক্ত তেলে ভাজা আলু ও ডিম একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে।
দই: একসঙ্গে উচ্চ প্রোটিন শরীরে চাপ সৃষ্টি করে।
মাংস (বিশেষত প্রক্রিয়াজাত): অতিরিক্ত স্নেহপদার্থ ও রাসায়নিক উপাদান হজমে সমস্যা তৈরি করে।
সয়াবিনজাত খাবার: এতে থাকা এনজাইম ডিমের প্রোটিন হজমে বাধা দেয়।
তাই প্রতিদিনের ডিমকে আরও উপকারী করে তুলতে, এসব খাবার থেকে দূরে থাকুন—আর সুস্থ থাকুন।