1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হার্ট থেকে হজম—লাউয়ের রসেই সব সমাধান - Janatar Jagoron

হার্ট থেকে হজম—লাউয়ের রসেই সব সমাধান

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৩২ বার পঠিত
হার্ট থেকে হজম

“এই তীব্র গরমে সুস্থ থাকতে লাউয়ের রস হতে পারে আপনার দেহের সেরা বন্ধু, জানুন কিভাবে এটি প্রতিদিনের খাদ্যাভ্যাসে রাখলে মেলে অসাধারণ উপকার!”
অনলাইন ডেস্ক

বৈশাখের শেষের আগুন গরমে দেশের মানুষ হাঁসফাঁস করছে। এই সময় একটু অসাবধান হলেই শরীরে পানিশূন্যতা, ডায়রিয়া বা হিটস্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তাই স্বাস্থ্য ঠিক রাখতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা এখন সময়ের দাবি। ঠিক তখনই পুষ্টিগুণে ভরপুর এক উপকারী পানীয় হয়ে উঠেছে লাউয়ের রস।

লাউয়ে আছে প্রচুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ফসফরাস, জিংক, ম্যাঙ্গানিজ, কপার, ভিটামিন সি ও বি গ্রুপের একাধিক ভিটামিন। পুষ্টিবিদদের মতে, ১৫ দিন নিয়মিত লাউয়ের রস পান করলে শরীরে দারুণ পরিবর্তন আসে।

লাউয়ের রস খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে দারুণ কাজ করে। এতে থাকা ফাইটো কেমিক্যাল হৃৎপিণ্ডের জন্য উপকারী। শরীরকে ভেতর থেকে ঠাণ্ডা রাখতে লাউয়ের তুলনা নেই। এটি পানিশূন্যতা প্রতিরোধে সহায়ক।

কোষ্ঠকাঠিন্য ও এসিডিটি দূর করতে লাউয়ের রস অত্যন্ত কার্যকর। ব্লাড সুগার কমাতে এটি অনেকটাই একা একশ। ওজন কমানোর জন্যও খালি পেটে লাউয়ের রস দারুণভাবে কাজ করে।

এছাড়া, লাউয়ে থাকা কোলিন নামক উপাদান মানসিক চাপ কমায়, মস্তিষ্ককে সচল রাখে। ত্বক উজ্জ্বল করতে ও হাইড্রেশন বজায় রাখতেও ভূমিকা রাখে এই সবজি।

লাউয়ের রস তৈরির সহজ রেসিপি:
২০০-৩০০ গ্রাম লাউ, ৬-৭টি পুদিনা পাতা, এক চা চামচ জিরা গুঁড়া, সামান্য গোলমরিচ ও লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করে তৈরি করুন রস।

তীব্র গরমে সালাদ, স্যুপ কিংবা ডালেও লাউ ব্যবহার করে শরীরকে ঠাণ্ডা রাখুন ও থাকুন সুস্থ।

সূত্র: আজকাল

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..