1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দৈনন্দিন খাদ্যতালিকায় ক্ষীরা কেন অপরিহার্য? জানুন উপকারিতা - Janatar Jagoron

দৈনন্দিন খাদ্যতালিকায় ক্ষীরা কেন অপরিহার্য? জানুন উপকারিতা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
খাদ্যতালিকায় ক্ষীরা

সাদিকা জাহান

ফাইবার ও ফ্লুইডসমৃদ্ধ ক্ষীরা শরীরে পানি ও ফাইবারের মাত্রা বাড়ায়। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইবার থাকায় ক্ষীরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।

বিশেষজ্ঞদের মতে, ক্ষীরায় থাকা প্রচুর ফাইবার এবং পানি দেহের ক্ষতিকারক টক্সিন দূর করতে কার্যকর ভূমিকা রাখে। এর ফলে আলসার, কোষ্ঠকাঠিন্য, বুকজ্বালা, পেট ফাঁপা এবং অ্যাসিডিটির মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

ক্ষীরা খাওয়ার ফলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং মুখের দুর্গন্ধ দূর হয়। ক্ষীরা চিবিয়ে খাওয়ার অভ্যাস দাঁত ও মাড়ির যত্নে সহায়ক।

ক্ষীরার রস খেলে আর্থরাইটিস, একজিমা, হার্ট এবং ফুসফুসের সমস্যায় উপকার পাওয়া যায়। মিনারেল সমৃদ্ধ এই সবজি নখ মজবুত রাখতেও সহায়তা করে।

ক্ষীরা চোখের যত্নে বিশেষ ভূমিকা রাখে। ক্ষীরার গোল টুকরা চোখের উপর দিয়ে রাখলে চোখের ক্লান্তি দূর হয় এবং দৃষ্টি শক্তি বাড়ায়। এছাড়া এটি চোখের ছানি পড়া প্রতিরোধ করতেও উপকারী।

ক্ষীরার পুষ্টিগুণ এবং স্বাস্থ্যকর গুণাগুণের কারণে এটি দৈনন্দিন খাদ্যতালিকায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু ত্বক ও দাঁতের যত্নে নয়, বরং সার্বিক স্বাস্থ্য রক্ষায়ও সাহায্য করে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..