1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইফতার প্ল্যানিং: সুস্থ থাকতে যেসব খাবার রাখা জরুরি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

ইফতার প্ল্যানিং: সুস্থ থাকতে যেসব খাবার রাখা জরুরি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পঠিত
ইফতার প্ল্যানিং

সাদিকা জাহান

রমজান মাসের আগমনে সিয়াম সাধনায় মগ্ন ধর্মপ্রাণ মুসলিমরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে তাঁরা সংযম পালন করেন। এ সময়ে খাবারের ধরন, সময় ও পরিমাণে পরিবর্তন আসে। সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা জরুরি। আসুন, জেনে নেই ইফতারে কী রাখা উচিত।

পানীয় : ইফতার শুরু করুন এক গ্লাস পানি কিংবা লো-ফ্যাট দুধ দিয়ে।

খেজুর : দুই-তিনটি খেজুর গ্রহণ করুন, যা প্রাকৃতিক চিনি ও শক্তির চমৎকার উৎস। এতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার।

স্যুপ : এটি পাকস্থলিকে খাবার গ্রহণের জন্য প্রস্তুত করে এবং শরীরের তরল উপাদান পূরণে সহায়ক। মসুর ডাল বা মিশ্র সবজির স্যুপ ভালো বিকল্প, তবে প্রস্তুত করা বা ক্রিমযুক্ত স্যুপ এড়িয়ে চলুন।

কার্বোহাইড্রেট : ইফতারে ব্রাউন রাইস, হোল-গ্রেইন পাস্তা, ওটস, আলু কিংবা আটার রুটি রাখতে পারেন। এগুলো ফাইবার ও খনিজে সমৃদ্ধ।

বাদাম : কাঁচা বাদাম পেটে আরাম দেয় এবং দীর্ঘক্ষণ পরিপূর্ণতা অনুভব করায় সহায়ক।

ফ্রেশ জুস : বাসায় তৈরি ফলের জুস রোজা ভাঙার জন্য আদর্শ। এটি শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি প্রাকৃতিক চিনি, শক্তি ও ভিটামিন সরবরাহ করে।

ফল : তরমুজ, কমলা, আঙুরের মতো ফল শরীরের জন্য উপকারী ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট সরবরাহ করে।

সালাদ : লেটুস, শসা, টমেটোসহ মৌসুমি শাক-সবজির সালাদ ভিটামিন ও খনিজের গুরুত্বপূর্ণ উৎস।

দই : এটি প্রোবায়োটিকের ভালো উৎস, যা হজমক্রিয়া উন্নত করতে সাহায্য করে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..