1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইফতারে খেজুর খাওয়ার উপকারিতা: হৃদরোগ থেকে এনার্জি পর্যন্ত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

ইফতারে খেজুর খাওয়ার উপকারিতা: হৃদরোগ থেকে এনার্জি পর্যন্ত

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
ইফতারে খেজুর

সাদিকা জাহান

রমজানে ইফতারে খেজুর খাওয়ার প্রচলন বহু পুরোনো। কখনো কি ভেবেছেন, কেন রোজা ভাঙার জন্য খেজুরই বেছে নেওয়া হয়? মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অন্যতম প্রিয় খাদ্য ছিল খেজুর, এবং তিনি নিজেও ইফতার করতেন খেজুর দিয়ে। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ।

রোজার সময় দীর্ঘ সময় না খাওয়ার ফলে আমাদের শরীর শক্তিহীন হয়ে পড়ে। দ্রুত শক্তি ফিরিয়ে আনতে খেজুর দারুণ কার্যকর। সারাদিন না খেয়ে থাকার পর এমন কিছু খাবার প্রয়োজন হয়, যা শরীরকে পুষ্টি জোগাবে এবং কর্মশক্তি বাড়াবে। এই কারণেই রমজানে খেজুরের গুরুত্ব বেড়ে যায়। এতে ক্যালরি, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার, আয়রন, ফসফরাস, পটাশিয়ামসহ নানাবিধ পুষ্টিগুণ রয়েছে।

ইফতারে খেজুর খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

হৃদরোগের ঝুঁকি কমানো : খেজুরে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক। এটি হৃৎপিণ্ডের জন্যও উপকারী।

ক্যান্সার প্রতিরোধ : পুষ্টিগুণ সমৃদ্ধ এবং প্রাকৃতিক আঁশযুক্ত হওয়ায় খেজুর ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। যারা নিয়মিত খেজুর খান, তাদের ক্যান্সারের ঝুঁকি কমে যায়।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ : খেজুরে থাকা ফাইবার ও আয়রন কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে। খেজুর ক্ষুধা কমিয়ে পাকস্থলীর উপর চাপও কমায়।

শক্তি বৃদ্ধি : খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সুগার, যেমন গ্লুকোজ ও সুক্রোজ থাকে, যা শরীরে দ্রুত শক্তি যোগায়। এটি আয়রন, ম্যাগনেশিয়াম, ফাইবার এবং অন্যান্য খনিজ উপাদানে সমৃদ্ধ, যা ৩০ মিনিটের মধ্যেই শরীরে শক্তি বৃদ্ধি করে।

অ্যাসিডিটি দূর করা : দীর্ঘ সময় খালি পেটে থাকলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। খেজুর অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং পেটের অস্বস্তি কমায়।

অতিরিক্ত খাওয়া প্রতিরোধ : সারাদিন উপোস থাকার পর অতিরিক্ত খাওয়ার প্রবণতা দেখা দেয়। খেজুরে থাকা জটিল কার্বোহাইড্রেট হজম হতে সময় লাগে এবং এতে ফাইবার থাকায় দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূত হয়, ফলে অতিরিক্ত খাওয়া এড়ানো যায়।

হজমে সহায়ক : দীর্ঘ সময় উপবাস থাকার ফলে পরিপাকতন্ত্রের কার্যকারিতা কমে যেতে পারে, এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। খেজুর এনজাইম ক্ষরণ বাড়িয়ে হজম প্রক্রিয়াকে উন্নত করে।

খেজুর হল রোজা ভাঙার সর্বোত্তম মাধ্যম। তবে যদি খেজুর না পাওয়া যায়, তাহলে পানি পান করা উচিত, কারণ দুটোই বিশুদ্ধ ও শরীরের জন্য উপকারী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..