বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
লিভার সুস্থ রাখতে খেতে হবে এই বিশেষ ৫টি পানীয়!
অনলাইন ডেস্ক
মানবদেহের লিভার একটি অপরিহার্য অঙ্গ, যা শরীরের জীবনীশক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে, রক্ত থেকে বিষাক্ত উপাদানগুলি সরিয়ে ফেলে, ক্ষতিকারক রাসায়নিক ভেঙে দেয় এবং ওষুধ ও মদ্যপান থেকে সৃষ্ট জটিলতা কমাতে সহায়তা করে। লিভার পিত্ত (বাইল) তৈরি করে, যা হজম প্রক্রিয়ার জন্য অপরিহার্য, বিশেষ করে চর্বি ভাঙতে এবং পুষ্টি শোষণে ভূমিকা রাখে। তবে বর্তমান অনিয়ন্ত্রিত জীবনযাত্রা লিভারের স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সুস্থ লিভারের জন্য স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করা জরুরি। বেশ কিছু পানীয় লিভারের স্বাস্থ্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখে। চলুন জেনে নেওয়া যাক
গ্রিন টি
গ্রিন টিতে প্রচুর ক্যাটেচিন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা লিভারের চর্বি নিয়ন্ত্রণ এবং সুস্থ রক্ত সঞ্চালন নিশ্চিত করে। এক কাপ ফুটানো পানিতে একটি গ্রিন টি ব্যাগ ডুবিয়ে ৩-৪ মিনিট রাখুন। টি ব্যাগ তুলে নিন এবং লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন। নিয়মিত গ্রিন টি পান কোলেস্টেরল ও রক্তচাপ কমাতে সাহায্য করে, যা লিভারের সুস্থতা বজায় রাখে। এছাড়া এর প্রদাহ-বিরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ব্রণ ও বার্ধক্যের লক্ষণ হ্রাস করতেও সহায়ক।
ব্ল্যাক কফি
ব্ল্যাক কফিতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড লিভারের চর্বি কমিয়ে মাইক্রোভাস্কুলার রক্ত প্রবাহ ঠিক রাখে। এক কাপ ফুটানো পানিতে ১-২ চা চামচ ইনস্ট্যান্ট কফি মিশিয়ে নাড়ুন এবং উপভোগ করুন।
ব্ল্যাক টি
ব্ল্যাক টিতে থিয়াফ্লাভিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা লিভারের চর্বি নিয়ন্ত্রণ এবং রক্তনালীর কার্যক্ষমতা বাড়ায়। এক কাপ পানি ফুটিয়ে ১ চা চামচ চা পাতা যোগ করে আবার ফুটিয়ে নিন। ছেঁকে গরম অবস্থায় পান করুন।
বিটরুটের রস
বিটরুটে থাকা বিটালাইন অ্যান্টিঅক্সিডেন্ট ও নাইট্রেট লিভারের রক্ত প্রবাহ বাড়িয়ে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। দুইটি বিটরুটের খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি করুন। ব্লেন্ডারে ব্লেন্ড করে তাতে লবণ, গোলমরিচ এবং লেবুর রস মিশিয়ে পান করুন।
ডালিমের জুস
ডালিমের পুনিকাল্যাজিন অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের চর্বি প্রক্রিয়াকরণে সহায়তা করে এবং স্বাস্থ্যকর রক্ত সঞ্চালন নিশ্চিত করে। দুইটি মাঝারি ডালিম থেকে বীজ বের করে ব্লেন্ডারে দিন এবং ২০ সেকেন্ড নাড়ুন। ছাঁকনি দিয়ে ছেঁকে একটি গ্লাসে ঢেলে এক চিমটি ব্ল্যাক সল্ট দিয়ে পান করুন।
গণমাধ্যম থেকে জানা গেছে, এই স্বাস্থ্যকর পানীয়গুলো নিয়মিত গ্রহণ করলে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধে সাহায্য করে। তাই স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের জন্য এগুলো নিয়মিত পান করা অত্যন্ত উপকারী।