1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পেঁয়াজেই লুকিয়ে আছে ঘন ও শক্ত চুলের রহস্য - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

পেঁয়াজেই লুকিয়ে আছে ঘন ও শক্ত চুলের রহস্য

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৮২ বার পঠিত
ঘন ও শক্ত চুলের রহস্য

চুল পড়ছে? পেঁয়াজেই লুকিয়ে চুল ফেরানোর জাদু!
অনলাইন ডেস্ক

পেঁয়াজের গুণাগুণ যতই থাকুক, মাথায় তা মাখতে অনেকেই নাক সিঁটকান। এর ঝাঁঝালো গন্ধই মূলত দায়ী। তবে এই গন্ধ থেকে বাঁচতে চাইলে পেঁয়াজের নির্যাস মেশানো বিভিন্ন কন্ডিশনার, শ্যাম্পু কিংবা তেল ব্যবহার করতে পারেন।

চুলের নানা সমস্যায় পেঁয়াজের রস বহুদিন ধরেই ঘরোয়া টোটকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে নতুন চুল গজাতে এবং মাথার ত্বকের সংক্রমণ ঠেকাতে এর জুড়ি নেই। এ ছাড়া এটি চুলের গঠনগত প্রোটিন কেরাটিনের গুণগত মান উন্নত করতে সহায়ক। যদিও গন্ধের জন্য অনেকেই দূরে থাকেন, এখন বাজারে বিভিন্ন প্রসাধনী ব্র্যান্ড পেঁয়াজের নির্যাস ব্যবহার করছে। এতে আলাদা সুগন্ধির মিশ্রণ থাকায় গন্ধের সমস্যাও কমেছে অনেকটাই। কিন্তু পেঁয়াজের মধ্যে এমন কী আছে যা এত কার্যকর?

নতুন চুল গজাতে কীভাবে কাজ করে পেঁয়াজের রস?

১) পেঁয়াজে থাকা সালফার চুলের ফলিকলকে উদ্দীপ্ত করে, যা নতুন চুল গজাতে সহায়তা করে।
২) মাথার ত্বকে সংক্রমণ থাকলে চুল পড়ে যায় বেশি। পেঁয়াজের রস ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধে দারুণ কার্যকর।
৩) এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে, ফলে ফলিকলে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়।

পেঁয়াজ থেকে রস বের করবেন কীভাবে?

ব্লেন্ডার বা মিক্সিতে পেঁয়াজ বেটে নিন। এরপর পাতলা সুতির কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন রস। যতটা সম্ভব মিহি করে ছাঁকলে রস ভালো হবে।

পেঁয়াজের রস কীভাবে মাখবেন?

যদি মাথার ত্বক খুব বেশি তৈলাক্ত হয়, তবে আগে শ্যাম্পু করে নিন। তবে ভেজা চুলে রস মাখা যাবে না। চুল শুকিয়ে তুলো দিয়ে রস মাথার ত্বকে লাগান। অন্তত আধ ঘণ্টা মেখে রাখুন। গন্ধ সহ্য করতে পারলে রেখে দিন সারা রাত। পরদিন ভালো করে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করলেই শেষ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..