1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ছুটির দিনে প্রেম বাড়ে যেভাবে, মনোবিজ্ঞান বলছে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ছুটির দিনে প্রেম বাড়ে যেভাবে, মনোবিজ্ঞান বলছে

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
ছুটির দিনে

ছুটির দিন মানেই ঘুম আর মোবাইলে ডুবে থাকা? তাহলে দাম্পত্য জীবনে ফাঁটল ধরছে না তো
অনলাইন ডেস্ক

মার্কিন মনোবিজ্ঞানী ডা. মার্ক ট্রেভার্সের মতে, সুখী দম্পতিরা ছুটির দিনগুলো একদম আলাদা করে কাটান। কাজের চাপে সপ্তাহজুড়ে হয়তো একে অপরের জন্য সময় বের করা যায় না, কিন্তু ছুটির দিন তাদের সম্পর্ককে আরও গভীর করার এক মোক্ষম সুযোগ। দেখে নিন ছুটির দিনে সুখী দম্পতিরা ঠিক কী কী করে থাকেন, আর মিলিয়ে নিন আপনাদের রুটিনের সঙ্গে।

১. মোবাইলকে দেয় ‘ছুটি’
সুখী দম্পতিরা জানেন—ফোনে নয়, সঙ্গীর চোখে চোখ রাখলেই সম্পর্ক গাঢ় হয়। তাই ছুটির দিনে ফোন নয়, বরং তারা একে অপরের উপস্থিতিকে উপভোগ করেন। সোশ্যাল মিডিয়া বা গ্রুপ চ্যাট নয়, নিজেদের ভালোবাসা নিয়েই ব্যস্ত থাকেন তারা।

২. ‘মি টাইম’ আর ‘আস টাইম’ একসঙ্গে
একজন হয়তো বই পড়ছেন, আরেকজন ভিডিও গেম খেলছেন—কিন্তু তারা একে অপরের পাশে থাকেন, মাঝে মাঝে টুকটাক গল্পও চলে। আবার একসঙ্গে সিনেমা দেখা, রান্না, কিংবা স্কিন কেয়ার—সবই চলে। তারা বুঝে গেছেন, একে অপরকে সময় দেওয়া মানেই একটানা আঠার মতো লেগে থাকা নয়—আলাদা কিছু করেও কাছাকাছি থাকা যায়।

৩. ঘর গুছিয়ে ঘনিষ্ঠতা
রিসার্চ বলছে, একসঙ্গে ঘর পরিষ্কার করা, রান্না বা গাছপালার যত্ন নেওয়ার মতো কাজগুলো দাম্পত্য সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলে। সুখী দম্পতিরা এসব কাজকে কাজ মনে করেন না, বরং নিজেদের মানসিক বন্ধন জোরদার করার এক উপায় হিসেবে নেন।

৪. শারীরিক ঘনিষ্ঠতা
শুধু মানসিক নয়, শারীরিক সম্পর্কেও সুখী দম্পতিরা সমান মনোযোগী। ছুটির দিনে তারা একে অপরের চাহিদা ও স্পর্শের গুরুত্ব বোঝেন এবং উপভোগ করেন। শারীরিক ঘনিষ্ঠতা তাদের সম্পর্কের বন্ধন আরও মজবুত করে।

৫. একসঙ্গে প্রাণ খুলে হাসা
একসঙ্গে হাসতে পারা সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক। সুখী দম্পতিরা ছুটির দিন মজার ভিডিও দেখে, নাচতে নাচতে নিজেদের হাসিয়ে তোলেন। আর এই হাসিই হয়ে ওঠে তাদের ভালোবাসার সবচেয়ে মজবুত ভিত।

সুতরাং, মোবাইল রেখে একে অপরের দিকে একটু তাকান—হয়তো নতুন করে প্রেমে পড়বেন আবার!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..