1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাতের বিনোদন নয়, ঘুমেই লুকিয়ে সুস্থতার চাবিকাঠি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

রাতের বিনোদন নয়, ঘুমেই লুকিয়ে সুস্থতার চাবিকাঠি

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
সুস্থতার চাবিকাঠি

ঘুম বাদ দিলে বিপদ নিশ্চিত—প্রতি রাতের এই অভ্যাস শরীরের শত্রু!
অনলাইন ডেস্ক

রাত জেগে টিভি সিরিজ দেখা বা রিলস স্ক্রল করার লোভকে আপনি যতই ‘নিজের সময়’ ভাবুন না কেন, এই ছোট্ট আনন্দই আপনার শরীরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে! ঘুমের সময় কাটিয়ে আপনি হয়তো বিনোদিত হচ্ছেন, কিন্তু শরীর ঠিকই এর মূল্য দিচ্ছে—ওজন বেড়ে যাচ্ছে, মেজাজ বিগড়ে যাচ্ছে, আর হজমে শুরু হচ্ছে বিশৃঙ্খলা!

একটু দেরিতে ঘুমালে কী এমন হয়—এ প্রশ্নটাই যত বিপজ্জনক! প্রতিদিনের ঘুমের রুটিন যখন বিঘ্নিত হয়, শরীরের হরমোন ব্যালান্স একদম উলটপালট হয়ে যায়। আর তখনই শুরু হয় তিনটি মারাত্মক বিপদ:

১. ওজন বাড়ে, কিন্তু কেন?
রাতে কম ঘুম হলে ক্ষুধা নিয়ন্ত্রণকারী লেপটিন ও ঘ্রেলিন হরমোনের কাজ বাধাগ্রস্ত হয়। এতে আপনার ক্ষুধা বেড়ে যায় এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায়। বিশেষ করে রাতেই বাড়তি খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয়। এর ফলে ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এবং ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।

২. মেজাজ থাকে অস্থির ও খিটখিটে
ঘুম শুধুই বিশ্রামের জন্য নয়—এটি মন-মেজাজ ও আবেগ নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখে। ঘুম কম হলে মানসিকভাবে আপনি ক্লান্ত, চঞ্চল ও বিরক্ত হতে পারেন। যারা নিয়মিত দেরি করে ঘুমান, তারা প্রায়ই মেজাজ খারাপ ও মনঃসংযোগে সমস্যা অনুভব করেন।

৩. অন্ত্রের স্বাস্থ্যে ঘটে বিপর্যয়
ঘুমের অভাব মেলাটোনিন ও কর্টিসলের মতো হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়, যার প্রভাব পড়ে হজমের ওপর। অন্ত্রের মাইক্রোবায়োমের ভারসাম্য নষ্ট হয়ে পেট ফাঁপা, গ্যাস ও হজমের সমস্যার সৃষ্টি হয়। এমনকি ইনসুলিন সংবেদনশীলতাও কমে যায়, যা বিপাকীয় রোগের আশঙ্কা বাড়ায়।

তাই প্রিয় সিরিজ কিংবা রিলসের ফাঁদ থেকে নিজেকে বাঁচান। প্রতিদিন অন্তত ৭-৯ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। ঘুমাতে যাওয়ার আগে স্ক্রিন টাইম কমিয়ে আনুন এবং নিয়মিত ঘুমের রুটিন মেনে চলুন। একটু ঘুমই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..