সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
আপনার সম্পর্কটি ভাঙনের পথে কি না, মিলিয়ে নিন এই ১৩ লক্ষণ
অনলাইন ডেস্ক
সম্পর্ক নাকি বোঝার খেলা? এই ১৩টি ইশারা বলছে, সব ঠিক নেই!
ভালোবাসা মানেই সব সময় রঙিন দিন নয়। কখনও কখনও সম্পর্কে এমন কিছু সংকেত আসতে শুরু করে, যেগুলো সতর্কবার্তার মতো কাজ করে। সম্পর্ক ভাঙনের আগে এই ইঙ্গিতগুলো বুঝে নেওয়া অনেক জরুরি—তাহলেই নিজেকে সময়মতো রক্ষা করা সম্ভব।
১. সম্পর্ক যদি বিষাক্ত হয়ে ওঠে—শারীরিক, মানসিক বা অর্থনৈতিক নির্যাতন চলতে থাকে, আর সঙ্গী তা অস্বীকার করে, বুঝবেন সমস্যাটা গভীর।
২. সম্মানহীনতা যখন ঘর দখল করে নেয় এবং কেউ তা ফিরিয়ে আনার চেষ্টাও করে না, তখন সম্পর্কটা ফাঁপা হয়ে পড়ে।
৩. ভালোবাসার জায়গায় যদি আসে উদাসীনতা, তবে সেটা ভাঙনের স্পষ্ট ইশারা।
৪. একসঙ্গে থাকা সত্ত্বেও খারাপ স্মৃতি ভালো সময়কে ছাপিয়ে যায় যদি, সেটাও বিপদের ঘন্টা।
৫. সামান্য ভুলেও যখন হয় প্রচণ্ড তর্ক, আর কেউ ছাড় দিতে রাজি নয়—বুঝবেন দড়ি টানাটানির শেষ পর্যায়ে।
৬. সঙ্গী যদি নেশায় ডুবে যায় এবং পরিবর্তনের চেষ্টা না করে, ভবিষ্যৎ অন্ধকার।
৭. ভাবনা বা আবেগ ভাগাভাগির চেষ্টায় যদি মেলে অনাগ্রহ, তাহলে সেটা ইমোশনাল ডিসকানেকশন।
৮. শুধু প্রয়োজনেই কথা হয়, বন্ধুত্বের জায়গা নেই—এমন হলে সম্পর্কটা কেবল নিয়ম রক্ষা।
৯. সঙ্গী যদি নিজের জীবন একদম আলাদা করে গড়ে নেয়, আপনাকে না জানিয়ে, সেটাও দূরত্বের পরিচায়ক।
১০. প্রতারণা, মিথ্যা আর বিশ্বাসভঙ্গের পরেও অনুশোচনা না থাকা—স্পষ্ট অবহেলা।
১১. দিনের পর দিন ঘরে ফেরার অনীহা বোঝায় মানসিক বিচ্ছিন্নতা।
১২. যৌন আকর্ষণ কমে গেলে এবং সে বিষয়ে কেউ আগ্রহী না থাকলে সম্পর্কটি নিঃশ্বাস নিচ্ছে কষ্টে।
১৩. ভবিষ্যতের স্বপ্নে আপনি না থাকলে, ভাবুন, আপনি সেখানে আদৌ আছেন কি না।
এখন কী করবেন:
নিজেকে ভালোবাসুন। সম্পর্ক ঠিক করতে দুজনের আগ্রহ জরুরি। না হলে বিচ্ছেদই উত্তম।
অর্থনৈতিক স্বাবলম্বিতা গড়ে তুলুন। মানসিকভাবে প্রস্তুতি নিন। বন্ধু, পরিবার ও পেশাদার সহায়তা নিন।
সন্তান থাকলে:
তাদের রুটিন ও স্থিতিশীলতা অটুট রাখুন। প্রয়োজনে পারিবারিক কাউন্সেলিং নিন। মনে রাখবেন, সম্পর্কের ভাঙন জীবনের ভাঙন নয়—এটা নতুন সূচনা।