1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কর্টিসল ককটেল: স্ট্রেস কমায় না বাড়ায়? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

কর্টিসল ককটেল: স্ট্রেস কমায় না বাড়ায়?

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
কর্টিসল ককটেল

স্বাস্থ্যের নামে কি প্রতারণা চলছে? কর্টিসল ককটেল কি সত্যিই কাজ করে?
অনলাইন ডেস্ক

পাশ্চাত্যের ট্রেন্ড মানেই কি আমাদের জন্য ভালো? কর্টিসল ককটেল নামের এক অভিনব পানীয় এখন রীতিমতো ভাইরাল! বলা হচ্ছে, এই পানীয় খেলে শরীর থেকে কর্টিসল নামের স্ট্রেস হরমোন কমে যায়, মন চনমনে থাকে, এমনকি ওজনও নিয়ন্ত্রণে আসে। কিন্তু আদতে কি এমন কিছুই ঘটে?

কর্টিসল ককটেল আসলে কী?
কর্টিসল ককটেল মূলত তিনটি উপাদানে তৈরি—ডাবের পানি, কমলার রস আর লবণ। কেউ কেউ এতে অ্যাডাপ্টোজেন, ম্যাগনেসিয়াম পাউডার বা অন্য কিছু স্বাস্থ্যকর উপাদানও মেশান। পুষ্টিগত দিক দিয়ে অবশ্যই এটি হাইড্রেটিং ও মিনারেলসমৃদ্ধ একটি পানীয়। ডাবের পানিতে পটাশিয়াম, কমলার রসে ভিটামিন সি আর লবণে রয়েছে সোডিয়াম—এই তিনটি উপাদান শরীরকে সজীব রাখতে সাহায্য করে।

আসলেই কি কর্টিসল কমে যায়?
এত গুণকীর্তনের মাঝেও একটা বড় প্রশ্ন থেকেই যায়—এই পানীয় কি সত্যিই কর্টিসল হরমোন কমায়? পাশ্চাত্যের বেশ কয়েকটি গবেষণা বলছে, না। এখন পর্যন্ত এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে কর্টিসল ককটেল মানসিক চাপ কমাতে পারে।

ওজন কমানোর গল্প কতটা সত্য?
এটি ওজন কমানোর কোনো জাদুকরী পানীয় নয়। বরং চিনিযুক্ত কোমল পানীয় বা ক্যান পানীয়ের পরিবর্তে এই ককটেল খাওয়া তুলনামূলকভাবে ভালো। তবে ওজন কমাতে হলে কেবল একটি পানীয় নয়, প্রয়োজন পুরো জীবনধারায় পরিবর্তন।

সতর্কতা জরুরি
কর্টিসল ককটেলে লবণ থাকায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি বা হৃদ্‌রোগে ভোগা ব্যক্তিদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তীব্র ঘামের সময় একবার-দুবার খাওয়ায় সমস্যা না হলেও নিয়মিত গ্রহণ স্বাস্থ্যহানিকর হতে পারে।

তাহলে কর্টিসল ককটেল খাওয়া কি উচিত?
যদি আপনি পুরোপুরি সুস্থ থাকেন, তখন মাঝে মাঝে এই পানীয় খাওয়া যেতে পারে—তাও বাড়িতে তৈরি করে, চিনি ছাড়া। কিন্তু এটিকে ‘স্ট্রেস কমানোর জাদু পানীয়’ ভাবলে ভুল করবেন। শরীরকে সুস্থ রাখতে প্রয়োজন ব্যালেন্সড ডায়েট, ঘুম, পানি ও মানসিক প্রশান্তি। ট্রেন্ডের পেছনে না ছুটে বিজ্ঞানকে বিশ্বাস করুন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..