1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গ্রীষ্মের আম-লিচু খেতে সাবধান, নয়তো বিপদ! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

গ্রীষ্মের আম-লিচু খেতে সাবধান, নয়তো বিপদ!

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
গ্রীষ্মের আম-লিচু

গরমে পাকা আম-লিচু খেতে মজা, কিন্তু সতর্ক না হলে বিপদ!
অনলাইন ডেস্ক

গ্রীষ্ম মানেই বাজারে রঙিন ফলের মেলা—পাকা আম, টসটসে লিচু, আর রসালো জাম দেখে জিভে জল আসা স্বাভাবিক! এসব ফল যেমন সুস্বাদু, তেমনই ভরপুর পুষ্টিগুণে। কিন্তু অতিরিক্ত খেলেই বিপদ হতে পারে শরীরের জন্য। বিশেষ করে যাঁদের রয়েছে ডায়াবেটিস, কিডনি সমস্যা বা উচ্চ রক্তচাপ—তাঁদের তো অবশ্যই সাবধানে থাকতে হবে।

কতটুকু খাওয়া নিরাপদ?
একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন ১–২টি মাঝারি আম, ৮–১০টি লিচু বা ছোট এক বাটি (১০০–১৫০ গ্রাম) জাম খেতে পারেন। তবে কার কী রোগ আছে, সেটির ওপর ভিত্তি করেই ফলের পরিমাণ নির্ধারণ করা উচিত।

ডায়াবেটিস থাকলে?
আম ও লিচুতে প্রাকৃতিক চিনির পরিমাণ বেশি, তাই ডায়াবেটিসের রোগীদের এসব ফল খেতে হবে খুবই মেপে। আম ১–২ টুকরা (৪০–৫০ গ্রাম), লিচু ৩–৪টি, জাম ৮–১০টি খাওয়া যেতে পারে। ফল খাওয়ার আগে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা ও পরে কার্বোহাইড্রেট কম খাওয়া বুদ্ধিমানের কাজ।

হৃদ্‌রোগীর জন্য?
এই ফলগুলো অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর, যা হৃদ্‌স্বাস্থ্যের জন্য ভালো। তবে অতিরিক্ত খেলে রক্তে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই পরিমাণে নিয়ন্ত্রণ জরুরি।

কিডনি সমস্যায়?
আম ও জামে থাকে মাঝারি পরিমাণ পটাশিয়াম, যা কিডনি রোগীদের জন্য চিন্তার বিষয়। দিনে ১–২ টুকরা আম ও ৮–১০টি জামই যথেষ্ট। লিচুতে তুলনামূলক কম পটাশিয়াম, তবে বেশি খাওয়া নিরাপদ নয়।

গর্ভাবস্থায় কি খাবেন?
গর্ভবতীরা দিনে ১–২ টুকরা আম, ৩–৫টি লিচু, ও এক মুঠো জাম খেতে পারেন। তবে আগে ফল ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং বিশেষ সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ওজন কমাতে চান?
তাহলে ‘পরিমাণে’ খাওয়াই চাবিকাঠি! মিষ্টি ফলে ক্যালোরি বেশি, তাই নিয়ম মেনে খান—তা হলে গ্রীষ্মকালীন ফল উপকারী হতে পারে শরীরের জন্য।

স্মার্ট উপদেশ:
সবাই ফল খেতে পারে, কিন্তু “বেশি নয়, বুঝে খাওয়াই” হোক এই গ্রীষ্মের স্লোগান!

তথ্যসূত্র:
ডা. নওসাবাহ্ নূর, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, পপুলার মেডিকেল কলেজ.

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..