1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নেতিবাচক চিন্তা যেভাবে মানসিক চাপ বাড়ায় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

নেতিবাচক চিন্তা যেভাবে মানসিক চাপ বাড়ায়

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২১৪ বার পঠিত
নেতিবাচক চিন্তা

৯০% নেতিবাচক চিন্তা বাস্তবে হয় না, মুক্ত হোন আজই!
অনলাইন ডেস্ক

নেতিবাচক চিন্তার জালে আটকে কি মানসিক চাপ বাড়িয়ে ফেলছেন আপনি? চিন্তা করবেন না, কারণ ৯০ শতাংশ স্ট্রেস বা মানসিক চাপ এমন কিছু বিষয় নিয়ে হয় যা বাস্তবে হয় না! শুধু কল্পনাতেই সেই নেতিবাচক চিন্তা আমাদের মনকে কুরে কুরে খায়, আর সেটাই জীবনের শান্তি কেড়ে নেয়। যুক্তরাষ্ট্রের শিকাগোর ক্ল্যারিটি ক্লিনিকের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. এমি ডারামুস এমন পরিস্থিতি থেকে মুক্তির কার্যকর কিছু উপায় জানিয়েছেন, যা আপনাকে নেতিবাচক চিন্তার ধোঁয়াশা থেকে রক্ষা করবে।

প্রথমত, নিজের চিন্তা লিখে ফেলুন। মানে, আপনার মাথায় যেসব চিন্তা ঘোরাফেরা করছে, সেগুলো কাগজে নোট করুন। ধাপে ধাপে বিষয়গুলো বিশ্লেষণ করলে বোঝা সহজ হয়, এবং নিজের চাপের ‘ট্রিগার’ চিহ্নিত করা যায়। যখন আপনি জানবেন কী ধরনের পরিস্থিতি আপনার চাপ বাড়ায়, তখন সামাল দেয়াও সহজ হবে।

দ্বিতীয়ত, যখন মনে হবে নেতিবাচক চিন্তা ঝাঁকে ঝাঁকে এসে বিরক্ত করছে, তখন নিজের কাজ থেকে বিরতি নিন। এক গ্লাস পানি খান, একটু হেঁটে আসুন, অথবা ডিপ ব্রিদিং করুন। এমন ছোট ছোট বিরতি আপনাকে আবার কাজের প্রতি মনোযোগী করে তুলবে এবং মানসিক চাপও কমাবে।

তৃতীয়ত, নেতিবাচক চিন্তার সম্ভাব্য সব খারাপ দিকের একটি তালিকা তৈরি করুন। দেখবেন, তালিকা লম্বা করার সঙ্গে সঙ্গে আপনি ধীরে ধীরে নির্ভার বোধ শুরু করবেন।

চতুর্থত, সেই নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন। নিজেকে বলুন, ‘যদি খারাপ কিছু ঘটে, আমি মোকাবিলা করতে পারবো’। এভাবে চিন্তার বাস্তবতা যাচাই করলে অনেকটা চাপ কমে।

পঞ্চমত, নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় পরিণত করুন। ‘যদি খারাপ কিছু হয়’ ভাবার বদলে ‘আমি ভালো করবো’ ভাবার অভ্যাস গড়ে তুলুন। প্রয়োজনে থেরাপিস্টের সাহায্য নিন।

ষষ্ঠত, নিজের শারীরিক ও মানসিক যত্ন নিন। যখন আপনি নিজের প্রতি আত্মবিশ্বাসী হবেন, তখন নেতিবাচক চিন্তা আপনাকে ছুঁতে পারবে না।

শেষে, সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন—রান্না, বাগান করা, ছবি তোলা বা ইউটিউব দেখা হতে পারে।

এই সহজ কৌশলগুলো মানসিক শান্তি ফিরিয়ে আনবে, আর নেতিবাচক চিন্তার জালে আটকে থাকা থেকে মুক্তি দেবে। নিজেকে ভালো রাখুন, জীবনের খুশি ফিরে আসবে।

সূত্র: ভেরি ওয়েল মাইন্ড

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..