1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লবঙ্গ পানির গোপন স্বাস্থ্যগুণ, জানলে মিস করবেন না - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

লবঙ্গ পানির গোপন স্বাস্থ্যগুণ, জানলে মিস করবেন না

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
লবঙ্গ পানির

রাতের ঘুমের আগে মাত্র এক গ্লাস পানি বদলে দিতে পারে আপনার শরীরের চেহারা!
অনলাইন ডেস্ক

রাতের ঘুমের আগে এক চুমুকেই বদলে যেতে পারে আপনার শরীরের অবস্থা! হ্যাঁ, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস লবঙ্গ ভেজানো পানি পান করলেই শরীরে ঘটতে পারে আশ্চর্য পরিবর্তন। রান্নায় সুগন্ধ ও স্বাদের জন্য পরিচিত লবঙ্গ কেবল মসলা নয়, এটি এক অপ্রতিরোধ্য প্রাকৃতিক ওষুধও বটে। আস্ত লবঙ্গের পাশাপাশি এর পানিও স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ঘুমানোর আগের ছোট এই অভ্যাসে আপনি পেতে পারেন নানা উপকার—হজমশক্তি বাড়া থেকে শুরু করে লিভারের যত্ন পর্যন্ত! চলুন জেনে নিই, ঘুমানোর আগে লবঙ্গের পানি পান করলে ঠিক কী কী উপকার পেতে পারেন—

১. হজমে দারুণ সহায়ক
রাতের বেলায় যদি পেট ফাঁপা বা গ্যাসের সমস্যায় ভোগেন, তাহলে লবঙ্গের পানি হতে পারে আপনার জন্য ‘নাইটটাইম হিরো’। গবেষণায় দেখা গেছে, লবঙ্গ ডায়রিয়া ও গ্যাস্ট্রিক কমাতে সহায়ক। এটি হজমক্রিয়াকে সক্রিয় করে, ফলে রাতে পেট থাকে হালকা ও আরামদায়ক।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
প্রায়ই ঠান্ডা-কাশি বা সর্দি লাগে? শরীর সহজেই সংক্রমণে আক্রান্ত হয়? তাহলে বুঝে নিতে হবে আপনার ইমিউনিটি দুর্বল। লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ শরীরকে ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে রক্ষা করতে পারে। রাতে পান করলে এই প্রক্রিয়া আরও ভালোভাবে কাজ করে ঘুমের সময়।

৩. মানসিক প্রশান্তি এনে দেয়
লবঙ্গের ইউজেনল নামক একটি উপাদান উদ্বেগ ও টেনশন কমাতে সাহায্য করে। NIH অনুযায়ী, এটি স্নায়ুকে শান্ত করে এবং ঘুমের মান উন্নত করে। ঘুমানোর আগে লবঙ্গ পানি পান করলে শরীর ও মন—দুটোই শান্ত অনুভব করবে।

৪. মুখের সুস্থতা নিশ্চিত করে
লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের জীবাণু দূর করে। ইউজেনল মুখের দুর্গন্ধ, ইনফেকশন এমনকি দাঁতের ব্যথাও কমাতে সাহায্য করে। রাতে লবঙ্গ পানি খেলে পুরো রাত মুখ থাকবে ব্যাকটেরিয়ামুক্ত।

৫. লিভারের ডিটক্সে সহায়তা করে
আপনার লিভার দিনে কত বিষাক্ত উপাদানের সঙ্গে লড়ে তা জানেন? লবঙ্গের ইউজেনল লিভারকে ডিটক্স করে এবং প্রদাহ কমিয়ে তার স্বাস্থ্য রক্ষা করে। নিয়মিত রাতে পান করলে লিভার দীর্ঘদিন সুস্থ থাকে।

এক গ্লাস লবঙ্গ ভেজানো পানি—শরীরের জন্য হতে পারে রাতের সেরা উপহার! আজ থেকেই এই সহজ রুটিনটি শুরু করে দেখুন পার্থক্য।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..