শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
প্রতিদিন এক গ্লাস বিটের রস বদলে দিতে পারে জীবন!
অনলাইন ডেস্ক
আজকাল বছরজুড়েই বাজারে পাওয়া যায় বিট। এটি যে স্বাস্থ্যের জন্য উপকারী, তা কমবেশি সবাই জানেন। বিটে রয়েছে প্রোটিন, খনিজ, ফাইবার, ফোলেট, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, আয়রন ও ভিটামিন সি-সহ একগুচ্ছ পুষ্টিগুণ। শুধু শরীর নয়, ত্বক ও চুলের যত্নেও বিট রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।
নিয়মিত বিটের রস পানে যেসব দারুণ উপকার পাবেন—
১. বিটের রস শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে ডিটক্স করতে সাহায্য করে। প্রতিদিন অল্প করে এই রস খেলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে গিয়ে কিডনি ও লিভার থাকবে চনমনে।
২. উচ্চ রক্তচাপের যাঁরা ভুগছেন, তাঁদের জন্য বিটের রস হতে পারে প্রাকৃতিক ও কার্যকর সহায়। রক্তচাপ স্বাভাবিক থাকলে হার্টও থাকবে একেবারে ফিট।
৩. হজমশক্তি বাড়াতেও বিটের জুড়ি নেই। নিয়মিত রস খেলে লিভার থাকবে চাঙ্গা আর বদহজম, গ্যাস, অম্বলের মতো সমস্যা থাকবে দূরে।
৪. ওজন ঝরাতে চাইলে বিটের রস হতে পারে আপনার ডায়েট পার্টনার। এটা খেলে শরীরে ক্যালোরি কমবে, ফাইবারে ভরপুর থাকায় ক্ষুধাও কম লাগবে।
৫. বিটের রসে যেমন ক্যালোরি কম, তেমনই আছে পুষ্টির ছড়াছড়ি। অল্প পরিমাণে প্রতিদিন খেলে শরীর থাকবে চাঙ্গা, রোগ প্রতিরোধক্ষমতাও বাড়বে।
৬. বিটের রস আপনার শক্তির ভাণ্ডার বাড়াতে দারুণ কাজ করে। এটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে, কোলেস্টেরলও কমায়—ফলে হার্ট থাকবে সুস্থ, হৃদরোগের ঝুঁকিও কমবে।