1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এই খাবারগুলো একসাথে খাবেন না, সতর্ক থাকুন - Janatar Jagoron

এই খাবারগুলো একসাথে খাবেন না, সতর্ক থাকুন

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৮০ বার পঠিত
এই খাবারগুলো একসাথে খাবেন না

ভুল খাবারের মিলন হতে পারে শরীরের বড় শত্রু!
অনলাইন ডেস্ক

খাবার খাওয়ার সময় অনেক বিষয়ের প্রতি সতর্ক থাকা জরুরি। বিশেষ করে কোন খাবারের সাথে কোনটি খাওয়া যাবে না, তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কিছু খাদ্যের সংমিশ্রণ শরীরের হজম প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করে এবং বিষাক্ত পদার্থের সৃষ্টিও ঘটাতে পারে। নিয়মিত এই ভুল অভ্যাস শরীরে ভারসাম্যহীনতা ডেকে আনে, এমনকি নানা রকম রোগের জন্ম দিতে পারে। কিছু খাবারের সংমিশ্রণ বিশেষ করে অন্ত্রের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আসুন জেনে নিই, কোন কোন খাবার একসঙ্গে খাওয়া থেকে বিরত থাকা উচিত-

১. ফল আর দুধের মিলন

আজকাল অনেকেই ফল ও দুধ বা দই দিয়ে তৈরি স্মুদি পছন্দ করেন। কিন্তু বিশেষজ্ঞরা দুধ আর ফল একসঙ্গে খাওয়া নিয়ে সতর্ক করে থাকেন। কারণ দুধ ঠান্ডা ও ভারী, আর ফল স্বভাবতই মিষ্টি ও টক (অম্লীয়)। এই ধরনের সংমিশ্রণ হজমকে দেরি করে দেয়। ফল ও দুধ একসঙ্গে খাওয়ার ফলে পেট ফাঁপা, সাইনাস কনজেশন ও শরীরে টক্সিন জমা হতে পারে। দীর্ঘমেয়াদি প্রভাব হিসেবে এটি ত্বকের সমস্যা এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে।

২. মধু ও গরম পানি বা গরম দুধ

মধু ও গরম পানি বা গরম দুধ আলাদাভাবে উপকারি হলেও, একসঙ্গে মিশিয়ে খাওয়া উচিত নয়। কারণ মধু তাপমাত্রা বেড়ে গেলে তার পুষ্টিগুণ হারায় এবং টক্সিক উপাদানে রূপান্তরিত হতে পারে।

৩. ঘি ও মধুর সমপরিমাণ মিশ্রণ

ঘি ও মধু দুটোই ঔষধি গুণসম্পন্ন হলেও, এগুলো সমপরিমাণে মিশিয়ে খাওয়া বিপজ্জনক। কারণ মধু গরম, ঘি শীতল প্রকৃতির, তাই ভারসাম্য না থাকলে এটি হজম ও বিপাকে ব্যাঘাত সৃষ্টি করে। তবে অসমান পরিমাণে মিশ্রণ করলে তা ক্ষতিকর নয়।

৪. দুধ ও মুরগি বা মাছ একসঙ্গে নয়

দুধ, মুরগি ও মাছ আলাদাভাবে পুষ্টিকর হলেও, এগুলো একসঙ্গে খাওয়া ঠিক নয়। কারণ দুধ ঠান্ডা, আর মুরগি ও মাছ উত্তপ্ত ও লবণাক্ত, তাই একসঙ্গে খেলে হজমে সমস্যা হয় এবং বিষাক্ত পদার্থ তৈরি হতে পারে। নিয়মিত এই ভুল অভ্যাস ত্বকের একজিমা, সোরিয়াসিসের মতো রোগও ডেকে আনতে পারে।

৫. ফল আর পানি একসাথে নয়

ফল খাওয়ার আদর্শ সময় হলো সকালে খালি পেটে, এবং খাবারের ৩০ মিনিট আগে বা পরে। কারণ ফল দ্রুত হজম হয়, আর অন্যান্য খাবার (বিশেষ করে শস্য, প্রোটিন বা দুগ্ধজাত) হজম হতে বেশ সময় নেয়। একসঙ্গে খেলে পেটে ফল গাঁজন হয়, যা গ্যাস, পেট ফাঁপা ও বদহজমের কারণ। এছাড়াও, এতে পুষ্টি শোষণেও ব্যাঘাত ঘটে।

এ ধরনের খাদ্য সংমিশ্রণ সম্পর্কে সতর্ক থাকুন এবং স্বাস্থ্য সচেতন হোন, কারণ একটি সঠিক খাদ্যাভ্যাসেই সুস্থতা ও শক্তি নিহিত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..