1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রমজানে সুস্থ থাকার সেরা উপায়: পানিশূন্যতা রোধে করণীয় - Janatar Jagoron

রমজানে সুস্থ থাকার সেরা উপায়: পানিশূন্যতা রোধে করণীয়

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার পঠিত
রমজানে সুস্থ

সাদিকা জাহান

পবিত্র রমজান মাস যা আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ সময় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট নিয়ম মেনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকেন। তাই শরীরে পানির অভাব যেন না হয়, সেদিকে বিশেষ যত্ন নেওয়া জরুরি—

যথেষ্ট পানি পান করুন : শরীর সুস্থ ও সজীব রাখতে প্রচুর পানি খাওয়া দরকার। পানির অভাবে শরীর দুর্বল হয়ে পড়তে পারে। সেহরিতে পর্যাপ্ত পানি পান করলে শরীর ভালো থাকবে এবং পেট পরিষ্কার থাকবে।

চা ও কফি এড়িয়ে চলুন : অনেকেই সেহরিতে চা ও কফি পান করেন, যা শরীরে পানির ঘাটতি তৈরি করতে পারে। এটি গ্যাস, অম্বল এবং অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দেয়। তাই রমজানে চা-কফির পরিমাণ কমিয়ে রাখুন।

নারিকেল পানি পান করুন : সেহরিতে নারিকেলের পানি দারুণ উপকারী হতে পারে। এটি শরীরকে হাইড্রেটেড রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্লান্তিভাব কমায়। মাথাব্যথার সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব।

ফল ও ফলের রস খান : সেহরি ও ইফতারে ফল এবং ফলের রস অন্তর্ভুক্ত করুন। এগুলো শরীরকে আর্দ্র রাখার পাশাপাশি সুস্থতার জন্যও উপকারী। পুরো ফল খাওয়াও ভালো অভ্যাস, যা শরীরে পুষ্টি জোগাবে।

শীতল ও ছায়াযুক্ত স্থানে থাকুন : যেহেতু রোজাদারদের দীর্ঘ সময় উপবাস থাকতে হয়, তাই শরীর সুস্থ রাখতে দিনে যতটা সম্ভব শীতল ও ছায়াযুক্ত স্থানে থাকা উচিত।

সেহরিতে পুষ্টিকর খাবার খান : ভোরের আলো ফোটার আগে সেহরি করতে হয়, যা শরীরের শক্তি ধরে রাখতে সাহায্য করে। তাই সেহরির খাদ্যতালিকায় শাকসবজি, প্রোটিন ও কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার রাখা জরুরি।

অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলুন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পরামর্শ দিয়েছে, ইফতারের পর অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। চর্বিযুক্ত খাবারও কম খাওয়া উচিত।

ভাজাপোড়া খাবার কম খান : ভাজাপোড়া খাবারে উচ্চ ক্যালোরি থাকায় এটি পরিহার করাই ভালো। স্বাস্থ্য বজায় রাখতে রমজানে বিকল্প স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া উচিত বলে বিশেষজ্ঞরা পরামর্শ দেন।

গরম ও ক্লান্তি থেকে নিজেকে রক্ষা করুন : দিনের বেলায় রোদে বেশি সময় বাইরে থাকা থেকে বিরত থাকুন। ইফতারের অন্তত এক ঘণ্টা পর হালকা ব্যায়াম করুন, যা স্বাস্থ্যের জন্য উপকারী। গরম এড়াতে হালকা সুতির পোশাক পরুন, প্রয়োজনে স্কার্ফ বা হ্যাট ব্যবহার করুন।

সঠিকভাবে রোজা পালন করলে তা দেহ ও মনের জন্য উপকারী হতে পারে। তাই এ রমজান হোক আনন্দময়, শরীর ও মন থাকুক সুস্থ ও প্রশান্ত

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..