1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর! বায়োকনের লিরাগ্লুটাইড এখন বাজারে - Janatar Jagoron

ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর! বায়োকনের লিরাগ্লুটাইড এখন বাজারে

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২১৭ বার পঠিত
বায়োকনের লিরাগ্লুটাইড

সাদিকা জাহান

ভারতের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োকন ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণে নতুন সাফল্যের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, তারা একটি নতুন ওষুধ বাজারে এনেছে, যা আজ থেকেই পাওয়া যাবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বায়োকন জানিয়েছে, যুক্তরাজ্যের বাজারে ডায়াবেটিস ও স্থূলতা ব্যবস্থাপনার জন্য তাদের নতুন ওষুধ উন্মোচিত হয়েছে। ডায়াবেটিসের জন্য লিরাগ্লুটাইড বায়োকন এবং দীর্ঘমেয়াদি ওজন নিয়ন্ত্রণের জন্য বায়োলিড নামের ওষুধ সরবরাহ শুরু হয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি এই ওষুধগুলোর অনুমোদন দিয়েছে।

বায়োকনের সিইও ও এমডি সিদ্ধার্থ মিত্তাল বলেছেন, যথাযথ সময়ে এই ওষুধ বাজারে আনার ফলে রোগী ও স্বাস্থ্যসেবা প্রদানকারীরা এটি সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পাবেন, যা ডায়াবেটিস ও স্থূলতা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, কোম্পানিটি লিরাগ্লুটাইডের জেনেরিক সংস্করণকে অন্যান্য ইউরোপীয় দেশ, যুক্তরাষ্ট্র ও নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সম্প্রসারণের পরিকল্পনা করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্লুকাগন-লাইক পেপটাইড-১ ওষুধটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ এবং ওজন কমাতে সহায়ক। লিরাগ্লুটাইড হলো এক ধরনের সিন্থেটিক পেপটাইড অ্যানালগ, যা প্রতিদিন একবার ইনজেকশন হিসেবে প্রয়োগ করতে হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..