1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লিভার নষ্ট করে দিচ্ছে এই ৩ পানীয়! আপনি কি প্রতিদিন পান করছেন? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

লিভার নষ্ট করে দিচ্ছে এই ৩ পানীয়! আপনি কি প্রতিদিন পান করছেন?

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
লিভার নষ্ট

লিভারের স্বাস্থ্য রক্ষায় যেসব পানীয় এড়িয়ে চলা জরুরি

শরীরের সামগ্রিক সুস্থতা অনেকাংশে নির্ভর করে লিভারের অবস্থার ওপর। কিন্তু সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কারণে এই প্রবণতা আরও ভয়াবহ হয়ে উঠছে। দীর্ঘদিন লিভারের প্রতি অবহেলা করলে সিরোসিসসহ মারাত্মক জটিল রোগ দেখা দিতে পারে।

লিভার ভালো রাখতে হলে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার লিভারের ওপর চাপ সৃষ্টি করে, তবে সবচেয়ে ক্ষতিকর কিছু পানীয়, যা নিয়মিত পান করলে লিভারের কার্যকারিতা নষ্ট হতে পারে।

অ্যালকোহল

অ্যালকোহল লিভারের জন্য সবচেয়ে বিপজ্জনক পানীয়। অতিরিক্ত মদ্যপান অ্যালকোহলিক ফ্যাটি লিভার, হেপাটাইটিস ও সিরোসিসের ঝুঁকি বাড়ায়। অ্যালকোহল লিভারে প্রদাহ সৃষ্টি করে, যা দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এমনকি মাঝেমধ্যে মদ্যপান করলেও নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার হতে পারে।

উচ্চ মাত্রার চিনি সমৃদ্ধ পানীয়

বাজারে প্রচলিত প্যাকেটজাত ফলের রস বা তথাকথিত ‘হেলদি’ জুসে বিপুল পরিমাণ চিনি মিশ্রিত থাকে। এই অতিরিক্ত চিনি শরীরে ফ্যাট হিসেবে জমা হয়, যা লিভারের ওপর বিরূপ প্রভাব ফেলে। অনেকেই এই পানীয়গুলো স্বাস্থ্যকর মনে করে পান করেন, অথচ এগুলোই লিভারের সবচেয়ে বেশি ক্ষতি করে। এনার্জি ড্রিংকসও একইভাবে ক্ষতিকর।

কার্বোনেটেড বা সোডা জাতীয় পানীয়

নিয়মিত কোল্ড ড্রিংকস পান করা তরুণদের মধ্যে একটি সাধারণ অভ্যাস হয়ে উঠেছে। কিন্তু এই পানীয়গুলোর উচ্চমাত্রার চিনি ও কৃত্রিম উপাদান লিভারে চর্বি জমার কারণ হয়ে দাঁড়ায়। গবেষণায় দেখা গেছে, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগীদের মধ্যে অনেকেই নিয়মিত সোডা পান করে থাকেন।

সুস্থ লিভারের জন্য আজ থেকেই এসব পানীয় এড়িয়ে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণ করলেই লিভার দীর্ঘদিন ভালো থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..