1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ওজন কমাতে হাঁটা নাকি স্পট জগিং: কোনটি সেরা সমাধান? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

ওজন কমাতে হাঁটা নাকি স্পট জগিং: কোনটি সেরা সমাধান?

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৪ বার পঠিত
হাঁটা নাকি স্পট জগিং
this is a collected or created picture for Janatar Jagoron news.

শরীর সুস্থ রাখতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। ওজন কমানোর জন্যও শরীরচর্চা অত্যন্ত জরুরি। হাঁটাহাঁটি হলো সবচেয়ে সহজ ও সাধারণ ব্যায়াম। এতে কোনো অতিরিক্ত যন্ত্রপাতি বা উপকরণের প্রয়োজন হয় না। শুধু সঠিক পোশাক আর আরামদায়ক জুতা থাকলেই যে কেউ উপযুক্ত স্থানে হাঁটা শুরু করতে পারেন।

এমনকি বাড়ির করিডরে সাদামাটা পোশাক পরে খালি পায়ে হাঁটলেও উপকার পাওয়া সম্ভব। জগিংও একধরনের চমৎকার ব্যায়াম যা হাঁটার মতোই ঝামেলাহীন। বড় জায়গার অভাবে একই জায়গায় দাঁড়িয়ে জগিং করাটাও বেশ কার্যকর, যাকে বলা হয় স্পট জগিং। শরীরচর্চার জন্য এটি এক দারুণ পদ্ধতি।

তবে যদি লক্ষ্য হয় ওজন কমানো, তখন প্রশ্ন আসে—হাঁটা ভালো নাকি স্পট জগিং? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজছিলাম।

ওজন কমাতে হলে পর্যাপ্ত ক্যালরি বার্ন করা প্রয়োজন। স্বাভাবিকভাবেই ভারী ব্যায়ামে বেশি ক্যালরি খরচ হয়। হাঁটা বা জগিং যদিও খুব ভারী ব্যায়াম নয়, তবে এর মাধ্যমেও উল্লেখযোগ্য ক্যালরি বার্ন করা যায়। আপনার শরীরের ওজন এবং ব্যায়ামের সময়কাল ক্যালরি পোড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। সব দিক বিবেচনা করে বলা যায়, ওজন কমানোর জন্য হাঁটা বা স্পট জগিং—দুটির যে কোনো একটিই বেছে নেওয়া যেতে পারে। গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন।

জগিং করার সময় হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায়, যা এটিকে একটি কার্যকর কার্ডিওভাসকুলার ব্যায়ামে পরিণত করে। একইভাবে স্পট জগিং করলেও কার্ডিও ব্যায়ামের সুফল পাওয়া যায়। ধরা যাক, আপনি একবারে ১৫ মিনিট মাঝারি গতিতে হাঁটলেন এবং অন্য সময়ে ১৫ মিনিট স্পট জগিং করলেন। স্পট জগিংয়ের সময় পরিশ্রম বেশি হওয়ায় একই সময়ে বেশি ক্যালরি বার্ন হবে। তাই ওজন কমানোর ক্ষেত্রে স্পট জগিং তুলনামূলকভাবে বেশি কার্যকর।

তবে দ্রুত হাঁটার মাধ্যমে অনেকটা ক্যালরি পোড়ানো সম্ভব। স্পট জগিংয়ের তুলনায় এতে খুব বেশি কমতি হয় না। পাশাপাশি মানসিক চাপ কমানোর জন্য প্রকৃতির মধ্যে হাঁটার বিকল্প নেই। মানসিক চাপ মুক্ত হয়ে গেলে ওজন কমানোর অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করাও সহজ হয়ে ওঠে। তাই হাঁটার মাধ্যমে সরাসরি না হলেও পরোক্ষভাবে ওজন কমানো সম্ভব। আর হাঁটা নিঃসন্দেহে সবচেয়ে সহজ ও উপযোগী ব্যায়াম।

তবে জগিং বা স্পট জগিং করার জন্য শরীরের ফিটনেস ভালো হওয়া প্রয়োজন। যেমন ধরুন, যদি অতিরিক্ত ওজনের কারণে হাঁটুব্যথা থাকে, তাহলে চাইলেও আপনি সহজে জগিং বা স্পট জগিং করতে পারবেন না। অন্যদিকে শুধু বাড়িতে স্পট জগিং করলে শরীরচর্চার সময়টা একঘেয়ে হয়ে উঠতে পারে।

আপনার লক্ষ্য যদি অনেকটা ওজন কমানো হয়, তাহলে কেবল হাঁটা বা স্পট জগিং যথেষ্ট নয়। বরং এই ধরনের ব্যায়ামের মাধ্যমে শরীর গরম করে নিয়ে এরপর ভারী ব্যায়ামের চর্চা করা উচিত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..