1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঠান্ডা পানি খেলে কি আসলেই ওজন বাড়ে? কী বলছেন পুষ্টিবিদরা - Janatar Jagoron

ঠান্ডা পানি খেলে কি আসলেই ওজন বাড়ে? কী বলছেন পুষ্টিবিদরা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পঠিত
ঠান্ডা পানি খেলে কি ওজন বাড়ে?

ঠান্ডা পানি মেদ বাড়ায়—ভুল না সত্য জানুন পুষ্টিবিদের মতামত!
অনলাইন ডেস্ক

প্রচণ্ড গরমে হাঁটতে হাঁটতে যখন শরীর জ্বলতে থাকে, তখন এক গ্লাস ঠান্ডা পানি যেন মুহূর্তেই এনে দেয় স্বস্তির পরশ। রোদে ঘাম ঝরিয়ে ফেরা মানুষদের কাছে এটি স্বর্গীয় এক প্রশান্তি। কিন্তু প্রশ্ন জাগে—এই ঠান্ডা পানি কি কেবল স্বস্তিরই উৎস, না কি এর আছে কিছু স্বাস্থ্যঝুঁকিও?

বিভিন্ন জনের মুখে শোনা যায়, ঠান্ডা পানি খেলে নাকি ওজন বেড়ে যায়। তবে এর পেছনে আদৌ কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না, সেটাই এখন প্রশ্ন। সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন একজন অভিজ্ঞ পুষ্টিবিদ।

প্রতিবেদনে বলা হয়েছে, পানি ছাড়া জীবন কল্পনা করা কঠিন। কারণ, শরীরে রক্ত তৈরি, হরমোন নিঃসরণ, এনজাইম সক্রিয়তা থেকে শুরু করে বিপাকক্রিয়া পর্যন্ত—সবকিছুতেই পানি সরাসরি ভূমিকা রাখে।

পানির ঘাটতি হলে দেহের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হয়, যার প্রভাব পড়ে সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার ওপর। তাই নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী পানি পান করাই সুস্থতার মূল চাবিকাঠি। কিন্তু প্রশ্নটা থেকেই যায়—ঠান্ডা পানি কি সত্যিই ওজন বাড়ায়?

প্রসিদ্ধ পুষ্টিবিদ শ্রাবণী মুখোপাধ্যায় জানিয়েছেন, এই ধরণের ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তার ভাষায়, পানির তাপমাত্রা ও শরীরে চর্বি জমার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই। তাই ঠান্ডা পানি পান করলেই ওজন বাড়বে—এমন ধারণা বিভ্রান্তিকর।

তবে এমন কিছু মানুষ আছেন যাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি। তাদের ক্ষেত্রে ঠান্ডা পানি খাওয়ার পর শরীরে তাপমাত্রা পরিবর্তনের কারণে সর্দি, কাশি বা জ্বর দেখা দিতে পারে। এ কারণে তাদের জন্য আদর্শ হলো ঠান্ডা ও গরম পানি মিশিয়ে হালকা গরম পানি খাওয়া। এতে দেহ থাকবে হাইড্রেটেড এবং রোগের ঝুঁকিও কমবে।

এখন অনেকেই মনে করেন, গরম পানি খেলেই বুঝি ঝরতে থাকবে শরীরের মেদ। কিন্তু সত্যিই কি তা সম্ভব?

পুষ্টিবিদ শ্রাবণী এই বিশ্বাসকে মিথ বলেই মানেন। তিনি জানান, গরম পানি মেদ গলিয়ে ওজন কমিয়ে দেয়—এমন ভাবনার কোনো বাস্তবভিত্তিক প্রমাণ নেই। বরং এমন চিন্তা আপনাকে ঠকাতে পারে। বাস্তবতা হলো, ওজন কমাতে হলে চাই নিয়মিত ব্যায়াম, পরিমিত খাদ্যগ্রহণ এবং সঠিক জীবনধারা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..