1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
টয়লেটে মোবাইল ফোন ব্যবহার, স্বাস্থ্যের জন্য বিপজ্জনক ৬ প্রভাব - Janatar Jagoron

টয়লেটে মোবাইল ফোন ব্যবহার, স্বাস্থ্যের জন্য বিপজ্জনক ৬ প্রভাব

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পঠিত
স্বাস্থ্যের জন্য বিপজ্জনক

মোবাইল নিয়ে টয়লেট? জানুন এই অভ্যাসে ৬টি বিপদ!
অনলাইন ডেস্ক

আজকের দুনিয়ায় মোবাইল ফোন যেন শরীরের এক অঙ্গ হয়ে উঠেছে। কিন্তু এই প্রযুক্তি-নির্ভর জীবনে আমরা কখনও ভাবি না—অতিরিক্ত ব্যবহারের পিছনে লুকিয়ে আছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! বিশেষ করে যারা টয়লেটেও মোবাইল ছাড়তে পারেন না, তাদের জন্য আছে ভয়াবহ সতর্কবার্তা। ২০২৩ সালে লিথুয়ানিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নর্ডভিপিএন প্রকাশিত এক জরিপে চমকে ওঠার মতো তথ্য মিলেছে—উন্নত বিশ্বের প্রতি ১০ জনের ৬ জনই মোবাইল হাতে টয়লেটে ঢোকেন! তরুণদের ক্ষেত্রে সেই হার আরও বেশি।

গণমাধ্যম জানায়, তরুণদের মধ্যে ৯৩ শতাংশ নিয়মিত টয়লেটে মোবাইল ব্যবহার করেন! চিকিৎসকরা বলছেন, এই অভ্যাস একাধিক স্বাস্থ্য সমস্যার উৎস হতে পারে।

চলুন জেনে নিই—টয়লেটে মোবাইল ব্যবহারের ৬টি অজানা স্বাস্থ্যঝুঁকি:

১. মেরুদণ্ডে ভয়ঙ্কর চাপ: টয়লেটে বসে মোবাইল ব্যবহারের সময় সাধারণত হাঁটুর ওপর কনুই রেখে ঝুঁকে থাকা হয়। এভাবে বসলে পিঠ ও মেরুদণ্ডে ক্রমাগত চাপ পড়ে। দিনের পর দিন এমন হলে ব্যথা তো হবেই, হতে পারে হাড়ের স্থায়ী ক্ষতিও।

২. পাইলসের সুনামি: একটানা টয়লেটে বসে থাকলে মলদ্বারের রক্তনালীতে বাড়ে চাপ, বাড়ে পাইলসের সম্ভাবনা। ৩টা, ৭টা ও ১১টার অবস্থানে যে রক্তনালিগুলো থাকে, কোষ্ঠকাঠিন্যের কারণে সেগুলো ফুলে গিয়ে বাইরে বেরিয়ে আসে। এই সমস্যা অতি সাধারণ হয়ে উঠছে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে।

৩. পায়ে ঝিঁঝিঁ ও অবশ ভাব: ঘন্টার পর ঘন্টা এক ভঙ্গিতে বসে মোবাইলে স্ক্রল করলে পায়ে রক্ত চলাচলে বাধা তৈরি হয়। ফলাফল—ঝিঁঝিঁ ধরা, অবশ হয়ে যাওয়া, এমনকি হালকা স্নায়বিক সমস্যাও।

৪. জীবাণু হান্টারে মোবাইল ফোন: টয়লেট মানেই হাজার রকম জীবাণুর আখড়া। আপনি যখন মোবাইল হাতে সেখানে সময় কাটাচ্ছেন, তখন সেই জীবাণুগুলো সরাসরি ফোনে স্থানান্তর হচ্ছে। সেখান থেকে মুখ, চোখ, নাক—যেকোনো জায়গায় পৌঁছে অসুস্থতার কারণ হতে পারে।

৫. চোখের ওপর অতিরিক্ত চাপ: ফোনের আলো, বিশেষ করে ব্লু লাইট চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। টয়লেটে মোবাইল ব্যবহার চোখে শুষ্কতা, ঝাপসা দেখা এবং চোখের ব্যথা পর্যন্ত সৃষ্টি করতে পারে।

৬. ঘুম কেড়ে নিচ্ছে স্ক্রিনের নেশা: রাতের বেলা অনেকেই ঘুম ভেঙে টয়লেটে যান, আর তখনই মোবাইল হাতে নেন। কিন্তু এই একবার দেখা থেকেই লাইট-এক্টিভেশন ঘটে, মস্তিষ্ক জেগে যায়। ফলে আবার ঘুমে ফিরতে সময় লাগে, যা পর্যাপ্ত ঘুমের পথে বড় বাধা।

স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন—স্বাস্থ্য ভালো রাখতে হলে মোবাইল থেকে দূরে থাকা যেমন দরকার, তেমনি টয়লেটের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় মোবাইলের অনধিকার প্রবেশ বন্ধ করাও জরুরি। মোবাইল ছাড়া যেমন আধুনিক জীবন কল্পনা করা কঠিন, তেমনি তা ব্যবহারেও চাই সচেতনতা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..