শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
আপনার এলাকাতেও ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে প্রতিদিন!
অনলাইন ডেস্ক
ডেঙ্গুর থাবা থামছে না, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও একজন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৯১ জন রোগী।
শনিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরাবরের মতো বরিশাল বিভাগই এবারও আক্রান্তের সংখ্যায় শীর্ষে। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ১২৮ জন। ঢাকায় নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫৫।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৫৪ জন। মৃত্যুর দিক থেকে সবচেয়ে বিপর্যস্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), যেখানে প্রাণ গেছে ২১ জনের।
বরিশালে ১৪ জন ছাড়াও, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৫ জন, চট্টগ্রাম ও খুলনায় ৪ জন করে ৮ জন, রাজশাহীতে ২ জন এবং ময়মনসিংহ ও ঢাকায় ১ জন করে ২ জন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জনে, মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।
উল্লেখ্য, ২০২৩ সালের একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।