1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
"হজযাত্রীদের জন্য চূড়ান্ত সময়সীমা, সময় কমছে দ্রুত" - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

“হজযাত্রীদের জন্য চূড়ান্ত সময়সীমা, সময় কমছে দ্রুত”

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮৫ বার পঠিত
হজ ভিসা

মাত্র ৪৮ ঘণ্টা! ভিসা না পেলে হজে যাওয়া নয়!
অনলাইন ডেস্ক ,

নতুন সময়সীমা: সোমবার (৫ মে) দুপুর ১২টার মধ্যে ভিসা না পেলে হজে যাওয়া অনিশ্চিত! এমন কঠোর সতর্কবার্তা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। দেশজুড়ে হজে যেতে ইচ্ছুক হাজার হাজার মানুষের মধ্যে চলছে উৎকণ্ঠা। কারণ এখনো ১০ হাজারের বেশি হজযাত্রীর ভিসা হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শনিবার (৩ মে) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে পাঠানো এক জরুরি ক্ষুদে বার্তার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয়। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, যেসব হজযাত্রীর পাসপোর্ট, বায়োমেট্রিক, আবাসন ও ফ্লাইট সংক্রান্ত তথ্য জমা হয়নি, তাদের আবেদনের সময়সীমা সোমবার দুপুর ১২টা পর্যন্ত। এর পর নুসুক মাসার প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে, আর এক মুহূর্ত দেরি করলেই ভিসা আবেদন করা যাবে না।

এমন অবস্থায়, সোমবারের পর কেউ যদি আবেদন করতে না পারেন, তাহলে তারা এবছর আর হজে যেতে পারবেন না। নির্দেশনায় বলা হয়েছে, এ বিষয়ে হজ এজেন্সিগুলোর সর্বোচ্চ দায়িত্বশীলতা দেখাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা না পড়লে দায় নিতে হবে সংশ্লিষ্ট লিড এজেন্সিকে।

চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, যারা দায়িত্বে অবহেলা করবেন, তাদের বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ ও ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২’ অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এজেন্সির গাফিলতিতে হজযাত্রী হজে যেতে না পারলে দায়ভার সম্পূর্ণ তাদের ওপর বর্তাবে।

উল্লেখ্য, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন অনুষ্ঠিত হতে পারে এবারের হজ। হজ কার্যক্রমে অংশ নিয়েছে ৭০টি হজ এজেন্সি। ইতোমধ্যে ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট, চলবে ৩১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ ফ্লাইট ১০ জুলাই।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন। এখন পর্যন্ত ২২ হাজার ২০৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে দুঃখজনকভাবে, ইতোমধ্যেই দুজন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

গণমাধ্যম জানায়, সময়মতো ব্যবস্থা না নিলে অনেক হজযাত্রীর স্বপ্ন এ বছর অধরাই থেকে যেতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..