1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সকাল ৯টা থেকে উপস্থিতি বাধ্যতামূলক সরকারি দপ্তরে - Janatar Jagoron

সকাল ৯টা থেকে উপস্থিতি বাধ্যতামূলক সরকারি দপ্তরে

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৫১ বার পঠিত
সরকারি দপ্তর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল সরকারি কর্মচারীকে নিজ নিজ দপ্তরে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে।

সোমবার (০২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে বা নির্ধারিত কর্মঘণ্টার শুরুতে বিভিন্ন দাপ্তরিক কিংবা ব্যক্তিগত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে যোগদান, কিংবা ব্যাংক, হাসপাতাল বা বিদ্যালয়ে ব্যক্তিগত কাজে যাওয়া অন্তর্ভুক্ত থাকে।

এসব কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত থাকতে পারেন না। এতে সাধারণ নাগরিক ও অন্যান্য সরকারি দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়। ফলস্বরূপ নাগরিক সেবা প্রদানে বিলম্ব, প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি এবং সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।

সরকার বলেছে, সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত করা, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে এবং এ সময়ের মধ্যে কোনো বাহ্যিক কর্মসূচিতে অংশ নেওয়া যাবে না।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..