1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চালের দাম বাড়ায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ জারি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

চালের দাম বাড়ায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ জারি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পঠিত
চালের দাম

খুচরা বাজারে মোটা চালের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (০৩ মার্চ) দেওয়া এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, নিম্নআয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্য হিসেবে ব্যবহৃত মোটা চালের দাম বেড়ে যাওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।

নির্দেশনার পর বাজারে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানিয়ে টানানো বিলবোর্ড ও ব্যানার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত প্রেসসচিব আরও বলেন, উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগর অঞ্চলে জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার প্রতিরোধ এবং মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত টহল জোরদার করে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক থাকতে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..