শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শহীদ আবু সাঈদের খুনিরা এবার আইনের মুখোমুখি!
অনলাইন ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। প্রসিকিউশন জানিয়েছে, তারা সব আসামির বিচার শুরুর জন্য আবেদন জানাবেন।
এ মামলায় গ্রেফতার চার আসামির মধ্যে রয়েছেন—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। মোট ৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এর আগে ৩০ জুন আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওইদিন ট্রাইব্যুনাল-২ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন।
গত ২২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রংপুরের সাবেক পুলিশ কমিশনারসহ ২৪ জনকে পলাতক ঘোষণা করেন। এদিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ৮ জন এবং লক্ষ্মীপুরের এক মামলায় ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করেছে গণমাধ্যম।