1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এবার অস্ত্র মামলায় মহিন ৩ দিনের রিমান্ডে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

এবার অস্ত্র মামলায় মহিন ৩ দিনের রিমান্ডে

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত
এবার অস্ত্র মামলায় মহিন ৩ দিনের রিমান্ডে

সোহাগ হত্যা: খুনের পর অস্ত্র মামলায় ধরা মহিন!
অনলাইন ডেস্ক

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে খুন হওয়া ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যা মামলায় এবার অস্ত্র আইনে গ্রেপ্তার হওয়া মাহমুদুল হাসান মহিনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

সেই দিনই পুলিশ মহিনকে আদালতে হাজির করে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মনির গ্রেপ্তার দেখানোর পাশাপাশি পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে অস্ত্র মামলায় আসামি রবিন রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। এছাড়া গত ২০ জুলাই সোহাগ হত্যা মামলায়ও মহিন নিজেই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

মামলার নথি অনুযায়ী, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ফটকের সামনে ৩৯ বছর বয়সী ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে ধারালো অস্ত্র ও পাথর দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের বাসিন্দা ইউসুফ আলী হাওলাদারের ছেলে এবং রানী ঘোষ লেনে ভাঙাড়ির ব্যবসা করতেন।

ঘটনার পর নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ পক্ষ থেকেও অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..