1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করল স্পেন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করল স্পেন

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত
হত্যাযজ্ঞের প্রতিবাদে কঠোর অবস্থানে স্পেন

অনলাইন ডেস্ক ,

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র প্রতিবাদে সাহসী অবস্থান নিয়েছে স্পেন। দেশটি ঘোষণা দিয়েছে—ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র ও সামরিক প্রযুক্তি বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। বুধবার (৮ অক্টোবর) স্পেনের সংসদে এই ঐতিহাসিক প্রস্তাবটি বিপুল ভোটে পাস হয়।

সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের অস্ত্র কেনাবেচা, সামরিক সরঞ্জাম বা প্রযুক্তি হস্তান্তর করা যাবে না। এমনকি ইসরায়েলে সামরিক সরঞ্জাম বা জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান স্পেনের বন্দর ও আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইসরায়েলের প্রতি সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার এর আগেই গাজার হত্যাযজ্ঞের প্রতিবাদে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল।

এই ভোটে বামপন্থি পোদেমোস দল সরকারের পাশে দাঁড়ালেও, রক্ষণশীল পপুলার পার্টি ও ডানপন্থি ভক্স দল প্রস্তাবটির বিরোধিতা করে।

পোদেমোস নেত্রী ইওনে বেলারা বলেন, “এই নিষেধাজ্ঞা যথেষ্ট নয়, ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সব অস্ত্র চুক্তি সম্পূর্ণ বাতিল করা উচিত।”

অন্যদিকে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো একে “আন্তর্জাতিক ন্যায়বিচারের পক্ষে একটি দৃঢ় অবস্থান” বলে উল্লেখ করেন। প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস জানান, “গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিন থেকেই আমরা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রেখেছি।”

এই সিদ্ধান্তের মাধ্যমে স্পেন বিশ্বকে নতুন বার্তা দিল—মানবতার পাশে থাকা এবং যুদ্ধবিরোধী অবস্থান এখন কেবল নীতির নয়, বাস্তব পদক্ষেপেরও প্রতিফলন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..