1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ট্রাম্পের নিষেধ অমান্য করে গাজায় ফের হামলা, নিহত ৬৬ ফিলিস্তিনি - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ট্রাম্পের নিষেধ অমান্য করে গাজায় ফের হামলা, নিহত ৬৬ ফিলিস্তিনি

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পঠিত
ট্রাম্পের নিষেধ অমান্য করে গাজায় ফের রক্তপাত

অনলাইন ডেস্ক ,

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আহ্বান—‘গাজায় বোমাবর্ষণ বন্ধ করো’—এর পরও ইসরায়েল সেই আহ্বান অগ্রাহ্য করে ফের প্রাণঘাতী হামলা চালিয়েছে। সর্বশেষ এই হামলায় আরও ৭ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ২৬৫ জন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের শান্তি পরিকল্পনার জবাবে হামাস জানায়—তারা উপত্যকার প্রশাসন একটি নিরপেক্ষ টেকনোক্র্যাট সরকারের হাতে হস্তান্তরে রাজি এবং ইসরায়েলি বন্দিদের মুক্তিতেও সম্মত। তবে গোষ্ঠীটি তাদের নিরস্ত্রীকরণ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি। হামাস মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করে।

এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেন। কিন্তু তার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী গাজায় ফের ভয়াবহ বিমান হামলা চালায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭,০৭৪ জনে। আহত হয়েছেন আরও ১,৬৯,৪৩০ জন। মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপে এখনো অগণিত মরদেহ চাপা পড়ে আছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সরাসরি অনুরোধের পরও ইসরায়েলের এমন আক্রমণ বিশ্ব কূটনীতিতে এক নতুন টানাপোড়েন সৃষ্টি করেছে। গাজার মানবিক সংকট এখন চরমে, হাসপাতালগুলোতে জায়গা নেই, ওষুধ ও খাদ্যের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..