বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত। তবে এই মন্তব্যে অবাক হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর প্রকাশ করেছে আল জাজিরা।
ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্পের কিছু বক্তব্যে নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেছেন, হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক দিকেই এগোচ্ছে এবং গাজায় ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
নেতানিয়াহু চান, হামাসের প্রতিক্রিয়ার বিষয়ে একটি যৌথ ইসরাইলি-আমেরিকান প্রতিক্রিয়া তৈরি হোক, যাতে তা ইতিবাচক হিসেবে দেখা না যায়। তবে তিনি এখনো সরকার ও জোটসঙ্গীদের সঙ্গে বিষয়টি আলোচনা করেননি। চূড়ান্ত সিদ্ধান্ত ভোটের মাধ্যমে হতে পারে।
অন্যদিকে, ইসরাইলের বিরোধীদলীয় নেতা জানিয়েছেন, নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক ‘নিরাপত্তা জাল’ থাকবে। অর্থাৎ, যদি সরকারি জোটের সদস্যরা চুক্তির পক্ষে না থাকেন, বিরোধীদলগুলো একত্র হয়ে ঐক্য গঠন করতে পারে।
এদিকে ইসরাইলি বন্দিদের পরিবারের সদস্যরা ট্রাম্পের বক্তব্যের সঙ্গে একমত। তারা বিশেষভাবে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান সমর্থন করছেন, কারণ তারা আশঙ্কা করছেন, বোমা হামলায় বন্দিরা আহত বা নিহত হতে পারেন।
ইসরাইলের ভেতরে রাজনৈতিক অস্থিরতা আগে থেকেই তীব্র, এবং আগামী ২৪ ঘণ্টারও কম সময়ে এই চুক্তি সমর্থনে সারা দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হতে পারে।