বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ আসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যখন শান্তি পরিকল্পনার ২০ দফা বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।
এক্সে নিজের হ্যান্ডেলে ট্রাম্প বলেন, “হামাসের বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে।”
এর আগে হামাস জানিয়েছিল, তারা সতর্কতার সঙ্গে পরিকল্পনা বিবেচনা করছে এবং আরও কিছু সময় প্রয়োজন। সোমবার এ পরিকল্পনা প্রকাশের সময় ট্রাম্প জানিয়েছিলেন, হামাসকে মতামত জানানোর জন্য তিন-চার দিনের সময় দেওয়া যেতে পারে।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজা দীর্ঘ ১৮ বছর ধরে অবরোধের মুখে রয়েছে। শুক্রবার ইসরাইলের আগ্রাসনের ৭২৮তম দিন পার হলো। এ সময়ে দুই দফা অস্থায়ী যুদ্ধবিরতির ছাড়া ইসরাইলি সামরিক বাহিনী থেমে থাকেনি। ইসরাইলি হামলায় গাজা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে।