1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইসরায়েল সরকার অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছে সেনাবাহিনীকে - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ইসরায়েল সরকার অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছে সেনাবাহিনীকে

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
ইসরায়েল থামালো গাজা দখল অভিযান

অনলাইন ডেস্ক ,

ইসরায়েল সরকার হঠাৎ করেই গাজা দখলের অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছে সেনাবাহিনীকে। সরকারি তহবিলনির্ভর সম্প্রচারমাধ্যম ‘আর্মি রেডিও’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাস আংশিক সম্মতি দেওয়ার পর এই নাটকীয় সিদ্ধান্ত আসে।

আর্মি রেডিওর সাংবাদিক ডরোন কাদোস জানিয়েছেন, ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্ব সামরিক বাহিনীকে হামলা নয়, বরং প্রতিরক্ষামূলক অবস্থানে যেতে নির্দেশ দিয়েছে। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘এটি মূলত গাজা সিটি দখল অভিযান আপাতত স্থগিত রাখার নির্দেশ।’

শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, হামাস যদি সব জিম্মিকে মুক্তি দেয়, তবে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ তাৎক্ষণিকভাবে কার্যকর করতে প্রস্তুত।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার ২০ দফা শান্তি প্রস্তাব রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার মধ্যে গ্রহণের সময়সীমা দিয়েছিলেন। সময়সীমা শেষ হওয়ার আগেই হামাস এক বিবৃতিতে আংশিক সম্মতি জানায়। তারা জানায়, জীবিত ও মৃত সব জিম্মি মুক্তি দিতে রাজি হলেও, কিছু শর্তে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।

ট্রাম্প এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, হামাস অবশেষে স্থায়ী শান্তির পথে পা রাখছে।

হোয়াইট হাউস প্রকাশিত পরিকল্পনায় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি ফেরত দেওয়া এবং মৃতদের দেহাবশেষ হস্তান্তরের কথা বলা হয়। বিনিময়ে ইসরায়েল গাজার শতাধিক বন্দিকে মুক্তি দেবে। সূত্র: আল জাজিরা

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..