1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০৩ বার পঠিত
গাজা

বিস্ফোরক ফাঁদে ধ্বংস, আগুনেই পুড়ল ইসরায়েলি সাঁজোয়া যান!
অনলাইন ডেস্ক

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ গাজায় ভয়াবহ এক বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গোপনে তাদের সাঁজোয়া যানটির সঙ্গে বোমা সংযুক্ত করা হয়েছিল বলে জানা গেছে। বুধবার (২৫ জুন) এক প্রতিবেদনে দেশটির প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য প্রকাশ করে।

আইডিএফ-এর মতে, খান ইউনিস শহরের উপকণ্ঠে সেনারা অভিযানে অংশ নিচ্ছিলেন, তখনই হঠাৎ বিস্ফোরণে তাদের যানটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

সেনাবাহিনী এখন পর্যন্ত ছয় নিহত সৈন্যের পরিচয় প্রকাশ করেছে, যাদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। সপ্তম সেনার নাম এখনো জানানো হয়নি। নিহত ছয় সেনা হলেন—

১. লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনোভস্কি (২১), কফার ইয়োনা
২. স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে (২০), রেহোভট
৩. স্টাফ সার্জেন্ট নিভ রাদিয়া (২০), এলিয়াখিন
৪. সার্জেন্ট রোনেন শাপিরো (১৯), মাজকেরেত বাতিয়া
৫. সার্জেন্ট শাহার মানোয়াভ (২১), অশ্কেলন
৬. সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টাইন (২০), এশহার

তারা সবাই ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ছিলেন। প্রাথমিক তদন্তে আইডিএফ জানায়, খান ইউনিসে চলার সময় সৈন্যদের পুমা সাঁজোয়া যানটির গায়ে এক ফিলিস্তিনি যোদ্ধা বিস্ফোরক বসিয়ে দেন। বিস্ফোরণের পরপরই ভয়ংকর আগুন ছড়িয়ে পড়ে, যা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে আটকা পড়া সকল সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে পুড়ে যাওয়া যানটি গাজা থেকে সরিয়ে আনা হয়।

সেইদিনই আরও একটি ঘটনায়, আইডিএফের সেনারা রকেট-চালিত গ্রেনেড হামলার শিকার হন। এতে দুই সৈন্য আহত হন তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে আইডিএফ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..