1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যুদ্ধবিরতির জন্য ‘মিনতি করছেন’ ট্রাম্প, ইরানের দাবি - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

যুদ্ধবিরতির জন্য ‘মিনতি করছেন’ ট্রাম্প, ইরানের দাবি

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৯৮ বার পঠিত
যুদ্ধবিরতির জন্য ‘মিনতি করছেন’ ট্রাম্প

ট্রাম্পের ‘মিনতি’ কি যুদ্ধের নতুন মোড় নিয়ে আসছে?
অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর জন্য ‘মিনতি করছেন’—এমনটাই দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইএনএন। কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সফল ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই ইসরায়েলের ওপর ‘জোরপূর্বক যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছে’ বলে জানায় চ্যানেলটি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

চ্যানেলটির সরাসরি সম্প্রচারে উপস্থাপক দাবি করেন, ‘হামলার পর ট্রাম্প ইরানকে যুদ্ধ থামানোর অনুরোধ জানিয়ে মিনতি করেন।’ একইসঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-এর সাহসিকতা এবং ইরানি জনগণের ‘প্রতিরোধ মনোভাবের’ প্রশংসাও করা হয়।

এমন দাবির পরও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বলে জানিয়েছে গণমাধ্যম

এদিকে, ইরান একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলের দিকে। এতে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) সকালেও ট্রাম্প আবারও যুদ্ধবিরতির প্রশংসা করে ট্রুথ সোশ্যালে লিখেন, ‘আমাদের বি-২ বোমারু পাইলটদের সাহস, দক্ষতা, আর পরিকল্পনার কারণেই এই চুক্তি সম্ভব হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘সন্ধ্যার শেষের দিকে একটি নিখুঁত আঘাত, সব পক্ষকে টেবিলে বসতে বাধ্য করেছে। আর সেখানেই চূড়ান্ত হয়েছে যুদ্ধবিরতির সিদ্ধান্ত।’

যখন ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখন ট্রাম্পের এমন পোস্টে নতুন কোনো হামলার উল্লেখ না থাকায় বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে—এই যুদ্ধবিরতি আসলে কতটা টেকসই?

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..