1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সারজিসের বন্ধুর বাসা থেকে ৩ বস্তা টাকা উদ্ধার, যা জানাল রিউমর স্ক্যানার - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

সারজিসের বন্ধুর বাসা থেকে ৩ বস্তা টাকা উদ্ধার, যা জানাল রিউমর স্ক্যানার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৪০ বার পঠিত
রিউমর স্ক্যানার

সারজিস আলমের টাকা উদ্ধারের ভিডিও কি সত্য? জানুন সব তথ্য!
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বন্ধু বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে বলে দাবি করা হয়। অভিযোগ ছিল, ঈদের পর এনসিপির প্রচারণার খরচের জন্য টাকা সেখানে রাখা হয়েছিল। এই ঘটনার একটি ভিডিও সামাজিক গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার গণমাধ্যমে শনিবার (৫ জুলাই) প্রকাশিত প্রতিবেদন থেকে জানিয়েছে, ভিডিওটি ঐ ঘটনার নয়।

তারা বলেছে, ভিডিওটি আসলে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের। পাশাপাশি প্রচারিত পোস্টগুলোতে সারজিস আলমকে সরকারের উপদেষ্টা বলা হলেও তিনি সরকারের কোনো উপদেষ্টা নন।

ভিডিও থেকে সংগৃহীত কিছু ফ্রেম বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, ২০২৫ সালের ৫ জুন ‘জেনেভা ক্যাম্পে অভিযান : মাদক বিক্রির আড়াই কোটি টাকাসহ গ্রেপ্তার ১০’ শিরোনামের প্রতিবেদন থেকে ফুটেজ নিয়ে সারজিস আলমের নামে ভুল তথ্য ছড়ানো হয়েছে।

উল্লেখিত প্রতিবেদনে বলা হয়েছে, ৪ জুন রাতে সেনাবাহিনী ও র‌্যাব-২ যৌথ অভিযান চালিয়ে মোহাম্মদপুর হুমায়ুন রোড এলাকার বিহারি ক্যাম্প থেকে মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা, মাদকদ্রব্য ও অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন মো. ইসহাক আহমেদ (৩৮), মো. চুম্মন (২৫), মো. রবিউল ইসলাম (৩০), মো. রায়হান (১৮), মো. শহিদুল ইসলাম বিজয় (১৮), মো. ইমরান সাইদ (৪২), মো. রাসেল (২২), মো. ইমরান (৩২), মো. শাহাদাত (২০) এবং মো. নয়ন (২৩)।

সুতরাং মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির অভিযানে গ্রেপ্তার দৃশ্যকে সারজিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা উদ্ধার ঘটনায় ভুয়া দাবি হিসেবে প্রচার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..