1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত - Janatar Jagoron

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত
বিএসএফের গুলি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশব্যাপী পুশইন এবং সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তসংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস জানান, স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিকেলে নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর অনিচ্ছাকৃতভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ এখনও সীমান্ত এলাকায় পড়ে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্তে গুলির ঘটনার খবর পাওয়া গেছে এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সীমান্তে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটায় তা ইতিবাচক অগ্রগতি হিসেবে আলোচনায় এসেছিল। তবে মার্চের পর থেকে এপ্রিল, মে ও জুন মাসে সীমান্ত পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যায়।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির জুন মাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুধু মে মাসেই ভারত-বাংলাদেশ সীমান্তে ছয়টি পৃথক ঘটনায় ছয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন। একই সময়ে বিএসএফ ১৪ জন বাংলাদেশিকে আটক করেছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে ৯ মে পর্যন্ত সীমান্ত এলাকায় বিএসএফের গুলি ও নির্যাতনের ঘটনায় অন্তত ছয়জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

এছাড়া গত মে মাসের শেষ দিক থেকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের প্রবণতা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বিশেষ করে ভারতের সাম্প্রতিক বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে এ ধরনের ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..