1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ত্রিশ পেরিয়ে সুখ হারাচ্ছেন? কারণগুলো জেনে নিন - Janatar Jagoron

ত্রিশ পেরিয়ে সুখ হারাচ্ছেন? কারণগুলো জেনে নিন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২৩ বার পঠিত
ত্রিশ পেরিয়ে সুখ হারাচ্ছেন

ত্রিশ পেরোনোর পরও সুখ অধরা কেন? আপনার অভ্যাসেই লুকিয়ে উত্তর!
অনলাইন ডেস্ক

জীবনের তিনটি দশক পার করলেন? মানে আপনার অভিজ্ঞতার ঝুলিতে জমেছে অনেক গল্প, কিছু ফিকে স্মৃতি আর অনেক অপূর্ণ স্বপ্ন। ব্যস্ততা বাড়ছে, দায়িত্বও। তবু মাঝেমধ্যে হয়তো মনে হয়—সুখটা কোথায় গেল?

সুখের নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই, তবু আমরা সেটাকে মেপে চলি অর্থ, পদের উঁচুনিচু দিয়ে। কিন্তু বাস্তবতা বলছে, ত্রিশের পর বেশিরভাগ মানুষই নিজেকে সুখী ভাবতে পারেন না। হতাশা, দুশ্চিন্তা, সম্পর্কের টানাপোড়েন কিংবা কর্মক্ষেত্রের যন্ত্রণা—সব মিলিয়ে সুখ যেন হারিয়ে ফেলে দিশা।

১. সুখের পেছনে ছুটে সুখ হারানো:
যে জিনিসটার পেছনে ছুটছি, সেটাই যদি মূল সমস্যা হয়ে দাঁড়ায়? পদ-পদবি, গাড়ি-বাড়ি, স্ট্যাটাস—এসবের পেছনে ছোটার চাপে সুখটাই যেন উবে যায়। বরং যা আছে, সেটার প্রতি কৃতজ্ঞ থাকুন।

২. অতীত নিয়ে অনুতাপ:
ভুল সিদ্ধান্ত, হারানো সুযোগ—এসব নিয়ে অনুশোচনা করে বর্তমানটাকেই নষ্ট করছেন না তো? অতীত তো আর ফেরে না, বরং ভবিষ্যতের পথে পা বাড়ান।

৩. অতিরিক্ত চিন্তায় ডুবে থাকা:
সব কিছুর নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। তবু আপনি যদি প্রতিটি বিষয়ে অতিরিক্ত চিন্তা করেন, সুখের দ্বার তো নিজেই বন্ধ করছেন!

৪. কৃতজ্ঞতাহীন মনোভাব:
ছোট ছোট প্রাপ্তিগুলোকে কৃতজ্ঞচিত্তে দেখুন। শারীরিক সুস্থতা, পরিবার, একবেলার খাবার—এগুলোও অনেকের কাছে স্বপ্ন।

৫. সমাজের জন্য কিছু না করা:
অসহায় কারও মুখে হাসি ফোটাতে পারলেই নিজের হৃদয়ে সুখের ঝিলিক লাগে। এই অনুভব অমূল্য।

৬. নিজের ভুল না স্বীকার:
ভুল করে ফেলেছেন? স্বীকার করুন। সংশোধনের সুযোগ তৈরি করুন। সম্পর্ক, আত্মসম্মান—সবই নতুন আলোয় ফিরবে।

৭. নিজের প্রতি উদাসীনতা:
ত্রিশ মানেই বার্ধক্য নয়। নিজেকে সময় দিন, শরীর-মন দুটোকেই ভালোবাসুন। ‘মি টাইম’ বাঁচিয়ে তুলতে পারে হারানো প্রাণশক্তি।

সুখের পেছনে না দৌড়ে, নিজের ভেতরে সুখ খুঁজুন। কারণ, সুখ কোনো গন্তব্য নয়—এটা পথ চলার সঙ্গী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..