1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আবারও করোনা পরীক্ষা শুরু হচ্ছে হাসপাতালগুলোতে - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

আবারও করোনা পরীক্ষা শুরু হচ্ছে হাসপাতালগুলোতে

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৮৯ বার পঠিত
করোনা পরীক্ষা

করোনা ফিরে আসছে, সতর্ক হোন আজই!
অনলাইন ডেস্ক

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, যার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর আবারও সীমিত আকারে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি–পিসিআর ল্যাব রয়েছে, সেখান থেকেই এ কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

বুধবার (১১ জুন) গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ জানান, সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশীয় উৎপাদিত কিট সংগ্রহ করা হচ্ছে, পাশাপাশি আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

অধ্যাপক হালিমুর রশীদ আরও জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ দিনের মধ্যে সীমিত পরিসরে করোনা পরীক্ষার কার্যক্রম চালু করা যাবে।

কে কে পাবেন পরীক্ষার সুযোগ?

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শুধুমাত্র উপসর্গযুক্ত ব্যক্তিরাই এই পরীক্ষার আওতায় আসবেন। এর মধ্যে রয়েছে—

• যাদের মধ্যে কোভিড–১৯–এর লক্ষণ যেমন জ্বর, কাশি, শ্বাসকষ্ট রয়েছে।
• যাদের চিকিৎসক করোনাভাইরাস পরীক্ষার পরামর্শ দেবেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি আরও খারাপ হলে পরীক্ষার সংখ্যা ও পরিধি বাড়ানো হবে।

হঠাৎ আবার কেন করোনা পরীক্ষা?

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ১০১ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে—যা চিন্তার বিষয়।

এরই মধ্যে ৯ জুন স্বাস্থ্য অধিদপ্তর মাস্ক পরিধান বাধ্যতামূলক ঘোষণা করেছে এবং বিমানবন্দরসহ দেশের সব প্রবেশপথে হেলথ স্ক্রিনিং কার্যক্রম বজায় রাখার নির্দেশ দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ হারে সংক্রমণ বাড়তে থাকলে ভাইরাস ফের ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুনরায় করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে কোথায় কোথায় হবে পরীক্ষা?

ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে এই পরীক্ষা চালু হবে। তবে শুরুর পর্যায়ে কেবল আরটি–পিসিআর ল্যাব–সমৃদ্ধ হাসপাতালেই পরীক্ষা হবে।

স্বাস্থ্যবিধি মানতে আবারও জোর

স্বাস্থ্য অধিদপ্তর মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং উপসর্গ দেখা দিলে নিজ বাড়িতে আইসোলেশনে থাকার আহ্বান জানিয়েছে।

অধ্যাপক হালিমুর রশীদ বলেন, “আমরা চাই না যেন পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।”

প্রসঙ্গত, ১০ জুনের করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছিল ১০১ জনের, যার মধ্যে সবাই ঢাকার বাসিন্দা। মৃত্যুর খবর না থাকলেও গতকাল (৯ জুন) ৪১টি নমুনার মধ্যে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এই সময়ের মধ্যে আরও দুজন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জনে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..