1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মেয়র পদে ইশরাকের শপথে আর নেই বাধা - Janatar Jagoron

মেয়র পদে ইশরাকের শপথে আর নেই বাধা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
ইশরাকের শপথ

শপথের দ্বার খুলে গেল, মেয়র হচ্ছেন ইশরাক!
অনলাইন ডেস্ক

হাইকোর্টে খারিজ হয়ে গেল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার রিট আবেদন।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ইশরাকের শপথ গ্রহণে কোনো আইনগত বাধা নেই।

ইশরাকের পক্ষে থাকা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে জানান, এ রায়ের ফলে ২৬ মে’র মধ্যে শপথ না নিলে এটি আদালত অবমাননার শামিল হবে। তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব এখন আদালতের নির্দেশ পালন করা।

এর আগে বুধবার (২১ মে) হাইকোর্টে রিটের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছিল। একই বেঞ্চ নতুন দিন নির্ধারণ করে দেয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে প্রায় পৌনে ২ লাখ ভোটে হেরে যান বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচন শেষে অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ৩ মার্চ মামলা করেন তিনি।

চলতি বছরের ২৭ মার্চ সেই মামলায় বিচারক মো. নুরুল ইসলাম নাটকীয় রায় দেন—ভোটে বিজয়ী শেখ ফজলে নূর তাপসের ফল বাতিল করে মেয়র ঘোষণা করা হয় ইশরাক হোসেনকে।

রায়ের অনুলিপি পাওয়ার পর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের কাছে গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চায়। পরে ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

এদিকে, গেজেট প্রকাশের পরও শপথ না হওয়ায় ক্ষুব্ধ ইশরাকের সমর্থকরা টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারা বলছে, গণরায়ের প্রতি অসম্মান মানে জনগণের সঙ্গে প্রতারণা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..