বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
টানা কয়েকদিনের অঝোর বৃষ্টিতে থাইল্যান্ড এখন ভয়াবহ বন্যার কবলে। বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে, যা উদ্বেগজনকভাবে বাড়ছে। সোমবার পর্যন্ত সরকার ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল, তবে মঙ্গলবারের হিসাব আরও ভয়ানক চিত্র তুলে ধরেছে।
থাইল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের ছয়টি, মধ্যাঞ্চলের আটটি, উত্তর-পূর্বের চারটি এবং পূর্বাঞ্চলের একটি প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে ১৯টি প্রদেশের প্রায় সাড়ে তিন লাখ মানুষ পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত।
উত্তরাদিত ও আয়ুথায়া প্রদেশে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। নদীর পানি উপচে পড়ে বাড়িঘর, রাস্তা, ফসলি জমি সবই ডুবে গেছে।
এদিকে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। সোমবার থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করার নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন।