1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খাঁচার ভেতর রহস্যময় বুবলী: নতুন রূপে চমক - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

খাঁচার ভেতর রহস্যময় বুবলী: নতুন রূপে চমক

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পঠিত
খাঁচার ভেতর রহস্যময় বুবলী: নতুন রূপে চমক
this is a collected or created picture for Janatar Jagoron news.

চলতি বছর চিত্রনায়িকা শবনম বুবলীর জন্য বেশ ইতিবাচক হতে চলেছে বলে ধারণা করা যাচ্ছে। কারণ এ বছর তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। একইসঙ্গে নতুন সিনেমার কাজও শুরু করেছেন তিনি। সবকিছু মিলিয়ে ২০২৫ সালটি বেশ ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে এই জনপ্রিয় অভিনেত্রীর।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে কক্সবাজারে শুরু হয়েছিল বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার শুটিং। এর মধ্যেই ফার্স্ট লুক প্রকাশিত হয়, যেখানে সিনেমার নায়ক আদর আজাদকে দেখা গেছে। এবার প্রকাশিত হয়েছে শবনম বুবলীর পোস্টার।

পোস্টারে একেবারে নতুন রূপে হাজির হয়েছেন বুবলী। মাথায় স্কার্ফ দিয়ে ঢাকা, চোখে সানগ্লাস, আর মুখমণ্ডল খাঁচার মধ্যে আবদ্ধ। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে মোড়ানো, যা রহস্যময় পরিবেশ তৈরি করেছে।

সিনেমার পরিচালক জাহিদ জুয়েল আগে থেকেই জানিয়েছিলেন যে, এই সিনেমায় বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। প্রযোজক শিমুল খানও নিশ্চিত করেছেন যে, এমন বুবলীকে দর্শকরা আগে কখনো দেখেননি।

‘পিনিক’ সিনেমায় আদর আজাদ এবং শবনম বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং এতে সহপ্রযোজক হিসেবে যুক্ত আছেন অভিনয়শিল্পী শিমুল খান। এই সিনেমাটি রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..