1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জল্পনার অবসান, আজ বিয়ের পিঁড়িতে বসছেন জেফার রহমান-রাফসান সাবাব - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

জল্পনার অবসান, আজ বিয়ের পিঁড়িতে বসছেন জেফার রহমান-রাফসান সাবাব

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫৫ বার পঠিত
জেফার রহমান-রাফসান সাবাব

দীর্ঘদিনের জল্পনা, গুঞ্জন আর কানাঘুষার পর অবশেষে একসঙ্গে নতুন জীবনের পথে হাঁটছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও টেলিভিশন উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে আলোচিত এই যুগল আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন।

বিয়ের আয়োজন ও স্থান সম্পর্কে ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরে জেফার ও রাফসানের কাছের মানুষদের হাতে পৌঁছে গেছে বিয়ের আমন্ত্রণপত্র। তবে এ বিষয়ে জেফারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রেম, বন্ধুত্ব আর ব্যাংকক সফর—জেফার ও রাফসানের সম্পর্কের শুরুটা ছিল বন্ধুত্ব দিয়ে। সময়ের সঙ্গে সেই বন্ধুত্বই রূপ নেয় প্রেমে, আর শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে। প্রায় এক বছর আগে রাফসানের আগের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই জেফারের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও তারা প্রকাশ্যে বরাবরই একে অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়েছেন।

গত বছরের মাঝামাঝিতে এই সম্পর্কের আলোচনা আরও জোরালো হয়, যখন দুজনকে একসঙ্গে থাইল্যান্ডে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলের একটি ‘পেরি পেরি’ ফুডশপে তোলা তাদের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের কৌতূহল বাড়ে।

অতীতে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জেফার কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, ‘আমার বিয়ে-বাচ্চা নেটিজেনরাই ঠিক করে দিচ্ছে। এসব নিয়ে আমার আর কিছু বলার নেই।’ তিনি তখন স্পষ্টই জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবন জনসমক্ষে আলোচনা করতে তিনি স্বচ্ছন্দ নন।

তবে শেষ পর্যন্ত পরিচিত প্রবাদটিই সত্যি হলো—‘যা রটে, তার কিছুটা হলেও ঘটে’। সব গোপনীয়তার অবসান ঘটিয়ে আগামীকাল চার হাত এক হচ্ছে জেফার রহমান ও রাফসান সাবাবের।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..