1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ নিয়ে কী বললেন রুক্মিণী? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ নিয়ে কী বললেন রুক্মিণী?

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৬০ বার পঠিত
দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’

শুভশ্রীর বদলে গানটিতে এবার রুক্মিণী, দেব ভাইরাল!
অনলাইন ডেস্ক

দীর্ঘ গণমাধ্যম পর আবারও পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী, তাঁদের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ নিয়ে। তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটি ঘিরে আবেগে ভাসছেন অভিনেতা দেব। এবার এই সিনেমা নিয়ে মুখ খুললেন দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র।

এককালে টালিউড সুপারস্টার দেব ও শুভশ্রীর প্রেমের কাহিনি ছিল রীতিমতো ওপেন সিক্রেট। পর্দার পাশাপাশি বাস্তবেও এ জুটি ছিল দর্শকের পছন্দের শীর্ষে। তবে এক রহস্যজনক কারণে হঠাৎ ছেদ পড়ে সেই সম্পর্কে। ঠিক সেই ভাঙনের সময়, ২০১৫ সালে, শেষবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান দেব-শুভশ্রী ‘ধূমকেতু’র শুটিংয়ে।

সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৩ সালে, যা চলে প্রায় দুই বছর। কিন্তু নানা জটিলতায় আটকে যায় মুক্তির পথ। অবশেষে দীর্ঘ ৯ বছর পর আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘ধূমকেতু’।

ইতোমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার দুটি গান। এর মধ্যে ‘গানে গানে’ গানটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। এই গানে শুভশ্রীর চরিত্র ‘রূপা’র অভিমান ভাঙাতে দেখা যায় দেবকে, যা দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। গানটি মুক্তির পর থেকেই তা ট্রেন্ডিংয়ে, এবং সামাজিক মাধ্যমে রিলস বানানোর হিড়িক পড়ে যায়।

তবে এবার অন্য চমক! শুভশ্রীর বদলে দেবের সঙ্গে গানটিতে ঠোঁট মিলিয়েছেন রুক্মিণী। দেব নিজেই ভিডিওটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা মুহূর্তেই ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে আছেন দেব ও রুক্মিণী। দেব গানটি চালিয়ে গাইতে শুরু করেন, আর শুভশ্রীর অংশে ক্যামেরা ঘুরে যায় রুক্মিণীর দিকে। রুক্মিণীও দারুণভাবে লিপ মেলান।

ভিডিওর শেষে রুক্মিণী বলেন, ‘ধূমকেতু ১৪ আগস্ট থেকে আসছে তোমাদের কাছে।’ আর তারপরই দেব-রুক্মিণীর ফ্লাইং কিসে ভরে ওঠে পর্দা, যা দেখে আপ্লুত নেটিজেনরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..