1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হারলেন মা মাহেরীন, জিতলেন মাহেরীন ম‍্যাডাম: আসিফ আকবর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

হারলেন মা মাহেরীন, জিতলেন মাহেরীন ম‍্যাডাম: আসিফ আকবর

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২২১ বার পঠিত
আসিফ আকবর

মৃত্যুকে জয় করে মানবতার পাঠ দিলেন সাহসিনী মাহেরীন
অনলাইন ডেস্ক

ঢাকার উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের জীবন দিয়ে অন্তত ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছেন। মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি পিছিয়ে যাননি, একচুলও সরেননি দায়িত্ব থেকে। তার আত্মত্যাগে স্তব্ধ হয়ে গেছে গোটা দেশ। চারদিকে যখন ধোঁয়ার কুন্ডলী আর আতঙ্কের ছায়া, তখন সন্তানের মতো শিক্ষার্থীদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে নিজেই হারিয়ে গেলেন না-ফেরার দেশে। মাহেরীন চৌধুরীর এই বীরত্বগাঁথা মৃত্যুতে আবেগমথিত শোক জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

সেখানে তিনি লিখেছেন, ‘দৌড়াও, ভয় পেও না আমি আছি। প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের দুই সন্তানের টান ছাড়াও ছাত্রছাত্রীদের প্রতি রেখেছিলেন অমোঘ ভালোবাসা। হেরে গেলেন মা মাহেরীন, কিন্তু জিতে গেলেন সাহসিনী শিক্ষিকা মাহেরীন ম্যাডাম। জিতিয়ে দিলেন শিক্ষকতার মর্যাদাকেও।’ তিনি আরও লেখেন, অনিয়মের এই দেশে মাইলস্টোন ট্র্যাজেডির চেয়ে আরও ভয়ানক দৃশ্য আসবে সামনে, এটাই যেন আমাদের নিয়তি। ভবিষ্যতের আলোকবর্তিকা জ্বালিয়ে রেখে নিজেই পাড়ি জমালেন পরপারে ম্যাডাম মাহেরীন।

তার আবেগঘন ভাষায়, ‘নিয়তির নির্মমতাকেও হার মানিয়ে মা, বাবা আর শিক্ষক—এই তিন পরিচয়কেই একাকার করে দিলেন দ্য সিক্রেট সুপারস্টার ম্যাডাম মাহেরীন। বিনম্র শ্রদ্ধা ও শোককে রূপান্তর করা হোক দুর্জয় শক্তিতে। ঝড়ে ঝরে পড়া সব ফুল জান্নাতের বাগানে ফুটুক নতুন আলোয়—আমিন।’

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। সেটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে আছড়ে পড়ে এবং মুহূর্তেই দাউদাউ করে আগুন ধরে যায়। যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয় সেখানে শতাধিক শিক্ষার্থী অবস্থান করছিল, যাদের অনেকে হতাহত হয়েছে বলে গণমাধ্যমে উঠে এসেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..